জীববিজ্ঞানের অ আ ক খ
বই কালেকশন

Buy জীববিজ্ঞানের অ আ ক খ Online in Bangladesh

লেখক: অনিরুদ্ধ প্রামাণিক

4.00
(16 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: অনিরুদ্ধ প্রামাণিক , সমীর দেবনাথ
  • Publisher: ল্যাব বাংলা
  • Isbn: 9789849403340
  • Number Of Pages: 102
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2019
৳ 349৳ 40013% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

“জীববিজ্ঞানের অ আ ক খ” বইটির ফ্ল্যাপে লেখা কিছু কথাঃ বইটি পড়লে কারাে মনেই হবে না যে এই বইটির লেখকদ্বয় ছাত্রজীবনে কখনাে জীববিজ্ঞান পড়েন নি। বরং নতুন এক দৃষ্টিকোণ থেকে জীববিজ্ঞান পাঠের এক আনন্দদায়ক অভিজ্ঞতা হবে বলে আমার প্রত্যয়। লেখকদেরকে যেহেতু এই বইটি লেখার সুবাদে জীববিজ্ঞান শিখতে হয়েছে সেহেতু তাঁরা এক ধরণের সুবিধা পেয়েছেন যা আমার মতো জীববিজ্ঞান বিষয়ে প্রাতিষ্ঠানিক ভাবে শিক্ষিতদের মধ্যে থাকে না। সেটা হলাে, তাঁরা নিজেরা উপলব্ধি করেছেন যে জীববিজ্ঞান পাঠ করতে গিয়ে নবীন পাঠক কী অসুবিধায় পড়েন, কোন জায়গায় বুঝতে কী ধরনের সমস্যা হয় ইত্যাদি। আমার মতাে যাঁরা প্রাতিষ্ঠানিক জীববিজ্ঞানে শিক্ষিত, তাঁরা অনেক সময়ই সাধারণ পাঠকের এই অসুবিধাগুলাে ধরতে পারেন না। মনােবিজ্ঞানে এর একটা গালভরা নামও আছে- ডানিং-কুগার ইফেক্ট। এই ইফেক্টের কারণে অনেক নামজাদা লেখক-শিক্ষক অনেক সময় নতুন শিক্ষার্থীদের মর্মমূলে জ্ঞানকে পৌঁছে দিতে ব্যর্থ হন। কিন্তু এই বইয়ের লেখকদের সেই সমস্যাটি নেই। কেননা তাঁরা নিজেরাই তাে জীববিজ্ঞান শিখতে শিখতে লিখছেন, লিখতে লিখতে শিখছেন। তারপরও কিছু জায়গায় ফাঁক থেকে যাওয়াই স্বাভাবিক, কেননা প্রাতিষ্ঠানিক জ্ঞানের হাজার হলেও দরকার আছে এরকম বই লেখার ক্ষেত্রে সেই ফাঁকটুকু অসামান্য দক্ষতায় পূরণ করতে প্রয়াস পেয়েছেন। এর সুযােগ্য সমপাদক, যিনি জীববিজ্ঞানের প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত। জীববিজ্ঞান অলিমিপয়াডে অংশগ্রহণেচ্ছু শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বইটি লেখা হলেও বিজ্ঞানে উৎসাহী যেকোনাে পাঠক বইটি পড়ে আনন্দ পাবেন বলে আমি মনে করি। এখানে জীববিজ্ঞানের সবকিছু ঢালাও ভাবে তুলে ধরা হয়নি, বরং গুরুত্ব দেওয়া হয়েছে সেই সব দরকারী বিষয়গুলাে যা যা আমাদের দেশে প্রচলিত মূলধারার শিক্ষা ব্যবস্থায় অবহেলিত থেকে যায় স্রেফ কুসংস্কার ও পশ্চাৎমনস্কতার কারণে। যেমন : প্ৰজননতন্ত্র সংক্রান্ত ব্যাপার স্যাপার। এছাড়াও রয়েছে হৃৎপিণ্ড প্রতিস্থাপনসহ নানা কৌতূহলােদ্দীপক বিষয়ে আলােচনা, যেগুলাে জীববিজ্ঞানের অন্তর্দৃষ্টি গড়ে তুলতে সহায়ক উদাহরণ হিসেবে বিবেচ্য।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.00
(16 টি কাস্টমার রিভিউ)
5
81%
4
6%
3
6%
2
0%
1
6%
Ihtesham Reza Alvee
Ihtesham Reza Alvee ভেরিফাইড
14 Mar 2024

ক্লাস সেভেন- এইট বা তার নিচের ক্লাসগুলোর জন্য বায়োলজি যাদের পড়তে ভালো লাগে, এই বইটি পড়লে আরো ভালো লাগতে পারে। কিন্তু বায়োলজি যাদের প্যাশন নয় অথবা যারা বায়োলজি যারা খুব ভালো/ মোটামুটি ভালো পারে, তাদের কিছুটা বোরিং লাগবে। অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য বইটি কেনা বোকামি হবে।

Md Niloy
Md Niloy ভেরিফাইড
02 Sep 2022

Batter

Kabrina Tabassum
Kabrina Tabassum ভেরিফাইড
05 Jul 2022

it's a great book for the learners

Swajal Biswas
Swajal Biswas ভেরিফাইড
23 May 2022

অলিম্পিয়াডে জয়ী হতে চাইলে এ বই পড়ার কোনো দরকার নেই। কারণ এ বই থেকে আপনি কোনো প্রশ্ন কমন পাবেন না। কেননা আমি এই বই পড়ে অলিম্পিয়াড এ পরীক্ষা দিয়েছি কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন কমন পাইনি।পরীক্ষার পর রিভিউ দিলাম। Sorry for late..

Md Ebrahim Kholilullah
Md Ebrahim Kholilullah ভেরিফাইড
17 Apr 2022

💞💞💞💞💞 💞 💞 💞💞💞💞💞 💞 💞 💞💞💞💞💞

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

Ai boi ta ar paoya jabe na?

উত্তর

দুঃখিত, বইটা বর্তমানে ছাপা নেই। প্রকাশনীতে নতুন করে ছাপানো হলে তখন থেকে পাওয়া যাবে। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।

প্রশ্ন

Ai boi ta ar paoya jabe na?

উত্তর

দুঃখিত, বইটা বর্তমানে ছাপা নেই। প্রকাশনীতে নতুন করে ছাপানো হলে তখন থেকে পাওয়া যাবে। বইটি প্রকাশনীতে এভেইলেবল হলে এসএমএস/ইমেইলের মাধ্যমে নোটিফিকেশন পেতে রিকুয়েস্ট ফর রিপ্রিন্ট এ ক্লিক করুন।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)