বিদেশে ফুল স্কলারশিপ নিয়ে পড়ার উপায়!
বই কালেকশন

Buy বিদেশে ফুল স্কলারশিপ নিয়ে পড়ার উপায়! Online in Bangladesh

লেখক: সাদিদ বিন হাসান

4.00
(15 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সাদিদ বিন হাসান
  • Publisher: ক্রসরোডস ইনিশিয়েটিভ
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2025
৳ 400৳ 400
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

বই সম্পর্কে:"বিদেশে ফুল স্কলারশিপ নিয়ে পড়ার উপায়" বইটি এমন একটি পূর্ণাঙ্গ গাইড, যা আপনাকে বিদেশে সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য ও কৌশল প্রদান করবে।এই বইতে রয়েছে:✔ স্কলারশিপ খোঁজার কার্যকরী কৌশল✔ বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সম্পূর্ণ গাইডলাইন✔ SOP, CV ও LOR লেখার সঠিক পদ্ধতি✔ স্কলারশিপের জন্য প্রফেসরদের ইমেইল করার নিয়ম✔ ভিসা আবেদন ও ইন্টারভিউ প্রস্তুতি✔ সফল শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও পরামর্শযদি আপনি ব্যাচেলর, মাস্টার্স বা পিএইচডি করতে চান এবং বিদেশে পড়াশোনার স্বপ্ন দেখেন, তবে এই বইটি আপনার জন্য অপরিহার্য একটি হাতিয়ার হতে পারে।লেখকের সম্পর্কে:সাদিদ বিন হাসান একজন শিক্ষাবিদ, গবেষক এবং ক্রসরোডস ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ জয়ের রোডম্যাপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।তার উদ্যোগ "ক্রসরোডস ইনিশিয়েটিভ" ইতোমধ্যেই শত শত শিক্ষার্থীকে সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিয়েছে। তিনি নিজেও আন্তর্জাতিক শিক্ষার অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাদার, যার পরামর্শ ও নির্দেশনা অনেক শিক্ষার্থীকে তাদের স্বপ্ন পূরণে সহায়তা করছে।আপনি যদি বিদেশে পড়াশোনা করতে চান কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন, তাহলে এই বইটিই হতে পারে আপনার প্রথম ধাপ।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.00
(15 টি কাস্টমার রিভিউ)
5
73%
4
13%
3
0%
2
0%
1
13%
mir****com
mir****com ভেরিফাইড
25 Sep 2025

শুরুতে ভেবেছিলাম এটা শুধু মোটিভেশনাল কথা হবে, কিন্তু পড়তে গিয়ে বুঝলাম আসলে অনেক ব্যবহারিক গাইডলাইন আছে। ধাপে ধাপে বোঝানো হয়েছে—কোথা থেকে শুরু করতে হবে, কোন ওয়েবসাইটে কবে আবেদন করতে হয়, আর কীভাবে SOP বা CV লিখতে হয়। সবচেয়ে ভালো লেগেছে লেখক নিজের ভুল আর ব্যর্থতার অভিজ্ঞতাও শেয়ার করেছেন। তাই পড়তে গিয়ে মনে হয়েছে এক বড় ভাই বসে পরামর্শ দিচ্ছে। যারা সিরিয়াসলি স্কলারশিপ নিতে চায়, তাদের জন্য এটা হেল্পফুল একটা বই।

saiful islam
saiful islam ভেরিফাইড
06 Sep 2025

Akdom basic content tar upr atto choto akta boi 400 tk wrote it nah don't buy it waste of money

Ataur Rahman
Ataur Rahman ভেরিফাইড
03 Jul 2025

আমি যখন বইটা পড়া শুরু করি, ভাবছিলাম—আবার সেই একই মোটিভেশনাল কথা হবে। কিন্তু কয়েক পাতা পড়ার পরই বুঝলাম, এটা আলাদা। এই বইটা যেন এক বড় ভাই আমার পাশে বসে ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছে—স্কলারশিপ আসলে কীভাবে পাওয়া যায়, কোথায় ভুল করছি, কীভাবে নিজেকে গুছাতে হবে। সবচেয়ে বাস্তব লাগলো যখন লেখক নিজেই নিজের ব্যর্থতা আর শেখা অভিজ্ঞতা শেয়ার করেছেন—এইচএসসি রেজাল্ট কেমন হলে কী বিকল্প পথ আছে, কোন ওয়েবসাইটে কোন সময় অ্যাপ্লাই করতে হয়, এমন স্পষ্টতা আগে পাইনি।

mouri
mouri ভেরিফাইড
03 Jul 2025

I was planning to give my A Levels, and got to know about the UWC Program from the book. Fantastic advice -- and helped me start my Personal Essays. Thanks so much bhaiya :D Much appreciated :D

Kamal Hossain
Kamal Hossain ভেরিফাইড
03 Jul 2025

প্রথমে বলে নিই—আমি এমন বই খুব কমই পড়েছি যেখানে এত বাস্তবধর্মী গাইডলাইন এত সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। সাদিদ ভাইয়ের লেখা “বিদেশ ফুল স্কলারশিপ নিয়ে পড়ার উপায়” বইটি পড়া শুরু করেছিলাম শুধুমাত্র জানার উদ্দেশ্যে, কিন্তু শেষ পর্যন্ত পড়ে আমি সত্যিই মুগ্ধ। এই বইয়ের সবচেয়ে বড় শক্তি হলো গোছানো পরিকল্পনা আর বাস্তব অভিজ্ঞতার মিশেল। বইয়ের প্রতিটি অধ্যায়ে এমনভাবে ধাপে ধাপে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন একজন শিক্ষার্থী নিজের অবস্থান অনুযায়ী যেখান থেকে শুরু করবেন—সেখানেই নিজেকে খুঁজে পাবেন। স্কুল জীবন থেকেই কীভাবে প্রস্তুতি নিতে হবে, সেটা নিয়ে পরিপূর্ণ আলোচনা। লেখকের নিজের অভিজ্ঞতা এবং সফল শিক্ষার্থীদের গল্পগুলো খুব অনুপ্রেরণাদায়ক। SOP, CV, Professor Emailing—সবকিছু এত সিস্টেমেটিকভাবে ব্যাখ্যা করা হয়েছে যে একজন নতুন শিক্ষার্থীও বুঝতে পারবে। ভিসা, IELTS, ক্লাব অ্যাক্টিভিটি—সব কিছু এক বইতেই! ধারাবাহিকভাবে, বাস্তব উদাহরণসহ কিছু পেতে হলে এই বইয়ের মতো সহায়ক কিছু আমি আর পাইনি। এটা কেবল পড়ার বই নয়—এটা একটা একশন প্ল্যান।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)