

Buy কাউন্ট অফ মন্টেক্রীস্টো Online in Bangladesh
লেখক: গজেন্দ্র কুমার মিত্র
- Publisher: মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ (ভারত)
- Isbn: 8172934998
- Number Of Pages: 95
- Language: বাংলা
- Edition: 1st Published , 2011
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফ্রান্সের দক্ষিণে মার্সেলস বলে যে একটি বিখ্যাত শহর আছে, অনেক দিন আগে সেই শহরেই মােরেল ব’লে এক ভদ্রলােক আমদানি আর রপ্তানির কাজ করতেন। এই কাজে তার নিজের অনেকগুলি জাহাজ খাটত, তার মধ্যে একখানা জাহাজের নাম ছিল ‘ফারাও’, সেই জাহাজে এদমন্দ দান্তে সেকেণ্ড মেটের কাজ করত। এই এদমন্দরই বিচিত্র জীবনকথা তােমাদের শােনাব।
রিভিউ ও রেটিং (Review & Rating)

অনুবাদ খুব একটা জমে নাই
গল্পটা অনেক সুন্দর তবে বইয়ের প্রিন্টের মান অতোটাও ভালো না। আর অনুবাদের ভাষা কোলকাতার ব্যবহার করা। দেশি অনুবাদকদের বই সাজেস্ট রইলো সবাইকে

এ গল্পে এদমন্দের চেয়েও বেশি ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে পাদ্রি ফারিয়াকে । বিশেষত, তার প্রতিভার কারণে। খুব ভালো লেগেছে আমার কাছে। সাহিত্য-প্রেমীরা যদি এখনো এটি না পড়ে থাকেন। অনুরোধ করছি পড়ে নেবার। ফারিয়ার বিষয়টি কাঁদাবে আপনাকেও।
কিশোরদের জন্য এক চমৎকার বই। বড়দেরও ভাল লাগবে। বইটির কাহিনী আবর্তিত হয়েছে ১৮১৫-১৮৩৯ সালে ফ্রান্সের ঐতিহাসিক ঘটনাবলীব পটভুমিতে। যদিও এটি সে অর্থে ঐতিহাসিক উপন্যাস নয়। এই সে সময়কার এক নাবিকের জীবনের গল্প। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৪৪-১৮৪৫ সালের দিকে।























