এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল
বই কালেকশন

Buy এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল Online in Bangladesh

লেখক: মহিউদ্দিন আহমদ

3.89
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: মহিউদ্দিন আহমদ
  • Publisher: প্রথমা প্রকাশন
  • Isbn: 9789318842
  • Number Of Pages: 216
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2018
৳ 465৳ 52011% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

‘এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল’ বইয়ের ফ্ল্যাপের কথাঃ একদিকে পাকিস্তানি সামরিক জান্তার শাসন, অন্যদিকে একটি জনগোষ্ঠীর জেগে ওঠা। স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন, ঊনসত্তরে গণ-অভ্যুত্থান এবং একাত্তরে সশস্ত্র মুক্তিযুদ্ধ। শিকল ছিঁড়ে জন্ম নিল নতুন জাতিরাষ্ট্র, বাংলাদেশ। কিন্তু জন্মলগ্নেই দেশটি পড়ে গেল রাজনৈতিক ঘূর্ণাবর্তে। তারুণ্যের স্বপ্ন, আকাশছোঁয়া আকাঙ্ক্ষা এবং সনাতন ধ্যানধারণার সঙ্গে বিরোধ জন্ম দিল সংঘাতময় রাজনীতির। এটি ওই সময়ের একটি বয়ান। কৈশোর-তারুণ্যের সন্ধিক্ষণে লেখক ওই সময়টিকে দেখেছেন, উজানস্রোতে ভাসিয়ে দিয়েছেন নিজেকে। এই বইয়ে তিনি তুলে ধরেছেন তাঁর দেখা, শোনা ও জানা ঘটনা ও মানুষের কথা। কালো অক্ষরে এঁকেছেন জীবনের গল্প।

রিভিউ ও রেটিং (Review & Rating)

3.89
(3 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
0%
3
33%
2
0%
1
0%
Abdur Rahman Rubel
Abdur Rahman Rubel ভেরিফাইড
01 Apr 2021

মহিউদ্দিন আহমদ আমার প্রিয় লেখক।

Alshahria Hossain Peash
Alshahria Hossain Peash ভেরিফাইড
28 Oct 2019

মুক্তিযুদ্ধের সময় লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি তার বাবাকে নিয়ে ঢাকা থেকে অন্য এলাকায় যাওয়ার চেষ্টা করেন। পথিমধ্যে বিভিন্ন কারণে তিনি তার বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে যান এবং পরবর্তীতে জানতে পারেন তার বাবা মারা গেছেন। পরবর্তীতে তিনি সীমান্ত পার হয়ে ভারতে যান এবং মুক্তিযুদ্ধের ট্রেনিং নেন। দেশ স্বাধীন হলে তিনি আবার ঢাকায় ফিরে আসেন এবং পড়াশোনা শুরু করেন। ১৯৭১ এর টালমাটাল দিনগুলোতে একজন যুবকের দিনাতিপাত জানতে বইটি পড়ে ফেলু।

Shadin Pranto
Shadin Pranto ভেরিফাইড
05 Oct 2019

এক বসায় পড়ে ফেললাম। মহিউদ্দিনের আহমদের স্মৃতিচারণমূলক গ্রন্থের মোড়কে রাজনৈতিক ইতিহাস। রাজনৈতিক ইতিহাস লেখার চর্চা বঙ্গদেশে গড়ে ওঠেনি। 'বাঙ্গলার ইতিহাস নাই' বলে বঙ্কিমের মতো মানুষও আক্ষেপ করেছিলেন। যাইহোক, রাজনৈতিক ইতিহাস রচনায় প্রথমেই চাই নির্মোহ দৃষ্টিভঙ্গি। কিন্তু এদেশে সেই গুণটিরই খুব অভাব৷ এই বইটি আপনি না পড়লেও চলবে। শর্ত থাকে যে - ১. মহিউদ্দিন আহমদের সেরা কাজ 'জাসদের উত্থান-পতন' আপনি পড়লে ইতিমধ্যে অবগত আছেন লেখক কী বলতে চান। এই বইতে বাড়তি আছে প্রথমে ছাত্রলীগ, পরে মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতাত্তোর দেশে জাসদ কর্মী মহিউদ্দিন আহমদের নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা৷ ২.'বিএনপির সময়-অসময়' পড়ছেন? পড়লে এই বই আপনার জন্য নয়। জিয়ার আমল নিয়ে বিস্তর লিখেছেন সেই বইটিতে। এখানেও জিয়ার আমলের কথা এসছে। নতুন পাবেন জাসদের আন্ডারগ্রাউন্ড রাজনীতির ফ্লেভার। যার সাথে লেখক সরাসরি নিজে জড়িত ছিলেন। মহিউদ্দিন আহমদ 'জাসদের উত্থান-পতন' শীর্ষক বইটির পর আর কোনো বই না লিখলেও সমস্যা ছিল না। রাজনৈতিক ইতিহাসের এই বইটির জন্যই পাঠক দীর্ঘদিন তাঁকে স্মরণ করবে বলে মনে হয়। কিন্তু এরপর তাঁর লেখা বইগুলোতে একটি তাড়াহুড়ো লক্ষ করছি। 'বিএনপির সময়-অসময়' ভালো প্রচেষ্টা ছিল। কিন্তু 'আওয়ামী লীগের উত্থানপর্ব', 'যুদ্ধদিনের কথা' আর সর্বশেষ এই বইটি পড়ে আবিষ্কার করছি লেখায় কনটেন্টের পুনরাবৃত্তি, হালকা চালের কথাবার্তা, খেই হারিয়ে ফেলা প্রভৃতি বিষয় কমন হয়ে যাচ্ছে। ইদানীং টকশোতে মহিউদ্দিন আহমদের কদর বেড়েছে। কিন্তু তাঁর লেখায় মান ক্রমশ পড়তির দিকে। সুতরাং, সাধু সাবধান!

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)