গল্পগুলো হৃদয়ছোঁয়া
বই কালেকশন

Buy গল্পগুলো হৃদয়ছোঁয়া Online in Bangladesh

লেখক: ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী

4.90
(9 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী
  • Publisher: মুহাম্মদ পাবলিকেশন
  • Number Of Pages: 160
  • Language: বাংলা
  • Edition: 1st Published, 2020
৳ 210৳ 28025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

মানুষ গল্পপ্রিয়। এটা মানুষের স্বভাবগত বৈশিষ্ট্য। গল্প পড়তে ভালো লাগে, শুনতেও ভালো লাগে। বয়ান বক্তৃতায় যদি থাকে গল্পের রস, তাহলে তো কথাই নেই! সকল শ্রোতা নড়ে-চড়ে বসে। একেবারে মজে যায়। হারিয়ে যায় গল্পের মাঝে। এ কথা অনস্বীকার্য যে, বিষয়বস্তু শ্রোতাদের অন্তরে গভীরভাবে গেঁথে দেওয়া ও আকর্ষণ সৃষ্টির ব্যাপারে গল্পের ছলে নসিহত ও কাহিনির অবতারণা বড়ই ক্রিয়াশীল। আর গল্পগুলো যদি হয় সাহাবাজীবনের, তাহালে তো সোনায় সোহাগা।br কেননা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইনতেকালের পর সারা পৃথিবীতে যারা ইসলামের আদর্শ ও আলো ছড়িয়ে দিয়েছেন, যাদের রক্ত, ঘাম, শ্রম ও বিপুল ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে ইসলাম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, তারাই হলেন রাসুলের প্রিয় সাহাবি রাদিয়াল্লাহু আনহুম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর তাদের জীবনে ও কর্মে ইসলামের প্রায়োগিক রূপ মূর্ত হয়ে উঠেছিল। তাই ইসলামকে বুঝতে ও জানতে হলে সাহাবিগণের জীবনাদর্শ, তাদের জীবনের গল্প ও নসিহতের কোনো বিকল্প নেই।br এই গ্রন্থে আরবের পাঠকনন্দিত লেখক ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফি গল্পের ভাষায় সাহাবি ও তাবেয়ি-জীবনের নানান চিত্র তুলে ধরেছেন। ছোট ছোট গল্পঘটনার মাধ্যমে লেখক তুলে ধরেছেন সোনালি মানুষের দিনযাপন। সাহাবিদের জীবনের চিত্তাকর্ষক হীরাখণ্ডগুলো ছড়িয়ে দিয়েছেন এই বইয়ের পাতায় পাতায়। জীবনের পরতে পরতে বিশুদ্ধতার ছোঁয়া পৌঁছে দেবার এবং জীবন বদলে দেওয়ার গল্পভাষ্যই হলো-গল্পগুলো হৃদয়ছোঁয়া।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.90
(9 টি কাস্টমার রিভিউ)
5
89%
4
11%
3
0%
2
0%
1
0%
880****158
880****158 ভেরিফাইড
18 Jan 2025

আলহামদুলিল্লাহ অনেক ভালো

Ahmed Nadif
Ahmed Nadif ভেরিফাইড
09 Aug 2021

আমরা সবাই গল্প ভালোবাসি ।কিন্তু গল্প যদি হয় সাহাবি , তাবেয়িদের গল্প , সালাফদের গল্প তাহলে তার মাধ্যমে আমাদের দ্বীনি শিক্ষা উপদেশ পাওয়া সম্ভব । এমনই একটি অসাধারণ গ্রন্থ রচনা করেছেন ড. আব্দুর রহমান ইবনে আরিফি । তিনি আমাদের পূর্ববর্তী মহান মনীষীদের শিক্ষনীয় ঘটনা বিশাল ভান্ডার হতে মনি-মুক্তার মত অনেকগুলো গল্প নিজ বইয়ের সংযোজন করেছেন । এসকল গল্প যেমন আমাদের আনন্দ দিবে তেমনি দিবে শিক্ষা উপদেশ অনুপ্রেরণা । তাই এ বইটি আমাদের সকলেরই পড়া উচিত বলে আমি মনে করি।

Ruponti Shahrin
Ruponti Shahrin ভেরিফাইড
08 Aug 2021

গল্পগুলো অন্যরকম। গল্পগুলো হৃদয়ছোঁয়া। কিন্তু কেন? শুধুই ইসলামিক গল্পের সমাহার বলে? না, শুধুই তাই নয়। কারণ, গল্পগুলো সাহাবিদের (রা) জীবন থেকে নেয়া। যারা হয়েছেন আলোকবর্তিকা বিশ্বের দরবারে। ইসলামের প্রায়গিক রুপরেখায় যাদের ঘাম, রক্ত ও পরিশ্রম তথা জীবন ও আখিরাত মিলেমিশে একাকার হয়েছিল। এমন হাজারো গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু গল্প থেকে মর্মবাণী উপলব্ধির অন্তর ও চক্ষু সকলের নেই। তাই সহজ ভাষায় গুরুত্বপুর্ণ কথা বলা পরম আল্লাহ পাক আমাদের শিখিয়েছেন কুরআনের মাধুর্যে। মানুষের দৃষ্টি ও মনোযোগ আকর্ষণের প্রয়াসেই গল্পগুলো সত্যিই হৃদয়ছোঁয়া। একেবারে হৃদয়ের গহীনে দাগ কাটে।

Meherunnesha Khatun
Meherunnesha Khatun ভেরিফাইড
07 Aug 2021

'গল্পগুলো হৃদয়ছোঁয়া' বইটিতে লেখক আমাদের জীবনের অলিতে-গলিতে ঘটা নানাবিধ বিষয়ের সুফল-কুফলকে গল্পের রঙিন মোড়কে উপস্থাপন করেছেন। তবে এই গল্প নিছক কোনো কিচ্ছা-কাহিনি, বানোয়াট কিংবা রূপকথার গল্প নয়, বরং এর প্রতিটি গল্প কুরআনের বর্ণনা বা সহীহ হাদিস কিংবা ইসলামের ইতিহাসের পরিমণ্ডলে সজ্জিত। বইটি পড়লে নিঃসন্দেহে প্রতিটি পাঠকই ভীষণ আপ্লুত হবেন। বইটির একদিকে যেমন প্রস্ফুটিত হয়েছে সৎকাজের দীপ্তিমান শিখা, তেমনি অন্যত্র বর্ণিত হয়েছে গুনাহের বিরুপতা। কোথাও রয়েছে সুফলপ্রদ কাজের পুরষ্কারের কথা, তো কোথাও পাপাচারের শাস্তিপ্রদানের কথা। একপৃষ্ঠায় আছে বিশ্বাসঘাতকতা ও প্রবঞ্চনার উচিত শিক্ষা, তো অন্যপৃষ্ঠায় রয়েছে ন্যায়পরায়ণতার যোগ্য সওগাতের। এককথায় অসাধারণ মাস্টারপিস একটি বই।

Mohammad Anas
Mohammad Anas ভেরিফাইড
05 Aug 2021

গল্প পড়তে কে না ভালোবাসে! মানুষের মন খারাপের সঙ্গী গল্প। গল্প মানুষকে কখনো কাঁদায়, কখনো হাসায়।গল্প মানুষকে নিয়ে হারিয়ে যায় তার নিজস্ব জগতে। সেই গল্প যদি হয় মানুষকে প্রভুর পথে ফিরেয়ে নেওয়ার,চিরমুক্তির ঠিকানার পথ নির্দেশক তাহলে তো সোনায় সোহাগা। বিনোদনের সাথে মানুষ সঠিক পথও খোঁজে পেল।এরচে' চমৎকার আর কী হতে পারে! মুহাম্মদ পাবলিকেশন কর্তৃক প্রকাশিত "গল্পগুলো হৃদয়ছোঁয়া" বইটি এমনই এক গল্পভান্ডার। মানব-ইতিহাসের শ্রেষ্ঠ জামাত সাহাবায়ে কেরাম রা:দের কিছু গল্পমালা। যা তাদের জীবনসমুদ্র থেকে আহরিত কিছু মণি-মুক্তা দিয়ে বোনা হয়েছে। যা আমাদেরকে সাময়িক বিনোদন দিয়েই ক্ষান্ত থাকে না। সৎ পথের সন্ধান দেয়। ইসলাম শিক্ষা দেয়। ইসলামের প্রতি অনুপ্রানিত করে।

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)