

Buy গণতন্ত্র, গণরায় ও ইসলাম Online in Bangladesh
লেখক: মাওলানা মামূনুর রশীদ
- Author: মাওলানা মামূনুর রশীদ
- Publisher: সাবাহ পাবলিকেশন
- Number Of Pages: 136
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
গণতন্ত্র আর গণরায় কি এক? ইসলামী গণতন্ত্র বলে কোনো কিছুর অস্তিত্ব আছে কি? খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জনআকাঙ্ক্ষা পূরণ হবে কোন পথে?.উপনিবেশবাদী শক্তিগুলোর কারসাজি, ষড়যন্ত্র ও প্রচারণার গোলক ধাঁধায় দশকের পর দশক ধরে প্রতারণার শিকার হচ্ছে এই উম্মাহ। গণতন্ত্র নামের মিষ্টি কথার মোড়কে দেশ দখল, গণহত্যা ও বৈষম্যের বেসাতি আড়াল করার এ যেন এক জাদুময়ী মোহনীয় ধ্বনি!.শোষিত জনগোষ্ঠী মুক্তির আশায় অস্থির হয়ে ছুটে বেড়াচ্ছে; উম্মাহর আহাজারি মিলিয়ে যাচ্ছে ফিলিস্তিন-গাজার রক্তের লালস্রোতে। অথচ গণতন্ত্রের প্রভুরা রক্ত ঝরানোর উন্মাদনায় বিভোর। এই হিংস্র দানবীয়তা দেখেও যারা আশা করে গণতন্ত্রেই মুক্তি!
রিভিউ ও রেটিং (Review & Rating)
গণতন্ত্র এবং ইসলাম সম্পর্কে ধারণা আছে কিন্তু এই বইয়ের একটা বিষয় এই পড়ার ঝোঁক বাড়ায় দিছে আর সেটা গণরায়।গণরায় কি সে সম্পর্কে তেমন ধারণা ছিলো না।বইটা পড়ার পর গণরায় সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পেলাম।লেখক খুব সহজ ভাষায় বিষয়টি খুব গুরুত্বের সাথে তুলে ধরেছেন পাঠকদের সামনে।ইসলামি রাজনৈতিক সম্পর্কে জানতে বইটি আপনার উপকারে আসবে।
মাশাআল্লাহ অনেক উপকারী একটি বই। পড়ুন, জানুন। নিজেকে ও সমাজকে গড়ে তুলুন আদর্শিকভাবে। সমাজে উন্নয়নের কাজে অবদান রেখে যান চির স্বরণীয় করে।
বিষয়বস্তু: বইটি গণতন্ত্র ও ইসলামের শাসনব্যবস্থা নিয়ে বিশ্লেষণধর্মী আলোচনা উপস্থাপন করে। লেখক প্রশ্ন তুলেছেন, গণতন্ত্র ও গণরায় কি একই জিনিস? ইসলামী গণতন্ত্র বলতে কিছু আছে কি? খেলাফত প্রতিষ্ঠার পথ কী হতে পারে? মূল আলোচনা: আধুনিক গণতন্ত্রের প্রচার ও প্রভাব নিয়ে সমালোচনা। উপনিবেশবাদী শক্তিগুলোর গণতন্ত্র ব্যবহারের কৌশল ব্যাখ্যা। ইসলামের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রব্যবস্থা ও শাসননীতি কী হওয়া উচিত, তা নিয়ে আলোচনা।
"গণতন্ত্র, গণরায় ও ইসলাম" বইটি ইসলামের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র এবং গণরায়ের মূল্যবোধের বিশ্লেষণ করে। মাওলানা মামূনুর রশীদ অত্যন্ত সুবোধভাবে ইসলামিক দর্শন ও গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সম্পর্ক তুলে ধরেছেন। বইটি পড়লে পাঠক রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একটি গভীর দৃষ্টিভঙ্গি লাভ করতে পারবে ইনশাআল্লাহ
বই: গণতন্ত্র, গণরায় ও ইসলাম যখন সভ্যতার মঞ্চে সংখ্যাগরিষ্ঠতার রায়কে সত্যের মানদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস চলে, যখন ন্যায়ের সংজ্ঞা মানুষের মতামতের ওঠানামায় পরিবর্তিত হয়, তখন প্রশ্ন জাগে—সত্য কি গণরায়ে নির্ধারিত হতে পারে, নাকি তা চিরন্তন বিধানে স্থির থাকে? এই বই সেই গভীর প্রশ্নের উত্তর খোঁজে। লেখক যুক্তির সূক্ষ্ম সূতোয় বুনে দেখিয়েছেন, গণতন্ত্র কি প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা করে, নাকি তা সময় ও পরিস্থিতির স্রোতে পরিবর্তনশীল? ইসলাম কি কেবল আধ্যাত্মিক বিশ্বাস, নাকি এটি এমন এক শাশ্বত জীবনব্যবস্থা, যেখানে সত্য ও ন্যায়সংগত বিধান সংখ্যাগরিষ্ঠতার মতামতের ওপর নির্ভরশীল নয়, বরং সৃষ্টিকর্তার চিরন্তন আইনের ভিত্তিতে স্থির? গণতন্ত্র, গণরায় ও ইসলাম বইটির প্রতিটি পৃষ্ঠা এক নতুন দিগন্ত উন্মোচন করে, প্রতিটি বাক্য এক গভীর ভাবনার দুয়ার খুলে দেয়। যারা গণতন্ত্র ও ইসলামের মৌলিক পার্থক্য উপলব্ধি করতে চান, যারা সত্যের প্রকৃত মানদণ্ড জানতে চান—তাদের জন্য এ বই শুধু এক পাঠ নয়, বরং আত্মজাগরণের এক দীপ্ত মশাল, যা বিভ্রান্তির অন্ধকার চিরে সত্যের আলোকময় পথে আহ্বান জানায়। 🖊️মোহাম্মদ আব্দুল্লাহ























