গোয়েন্দাপীঠ - লালবাজার ২
বই কালেকশন

Buy গোয়েন্দাপীঠ - লালবাজার ২ Online in Bangladesh

লেখক: সুপ্রতিম সরকার

5.00
(2 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: সুপ্রতিম সরকার
  • Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
  • Isbn: 9789350409756
  • Number Of Pages: 228
  • Language: বাংলা
  • Edition: 4th Print, 2021
৳ 684৳ 7205% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

ফিরে দেখা শহর কলকাতায় সাড়াজাগানো এগারোটি মামলাকে, ফিরে দেখা প্রতিটি ঘটনার রহস্যভেদের রুদ্ধশ্বাস চড়াই-উতরাই। কল্পনার গোয়েন্দাকাহিনির তদন্ত যদি হয় সবুজে সবুজ ইডেন গার্ডেন্স, তুলনায় বাস্তবের গোয়েন্দার চারণভূমি হল পাড়ার ছিরিছাঁদহীন মাঠ। রুক্ষ, রোম্যান্সবর্জিত। সেই রুক্ষ জমিতে সত্যানুসন্ধানের ফসল ফলানোর নেপথ্যকথা ধরা রয়েছে এই বইয়ে, অভিজ্ঞ আই পি এস অফিসার সুপ্রতিম সরকারের টানটান লিখনশৈলীতে। ১৯৪৮ থেকে ২০১০-এর বিস্তৃত সময়সীমায় লেখক বেছে নিয়েছেন বাস্তবের সেই কাহিনিগুলিই, যার প্রতিটি আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে কলকাতা পুলিশের ফেলু-ব্যোমকেশদের প্রাণান্ত পরিশ্রম, অনন্ত ধৈর্য, অপরাধ-মনস্তত্ত্বের নিপুণ কাটাছেঁড়া এবং মগজাস্ত্রের ম্যাজিক। কেন লালবাজারকে ‘স্কটল্যান্ড ইয়ার্ড' বলা হয়, তার নমুনা যেমন ধরা রয়েছে এ বইয়ের পাতায় পাতায়, পাশাপাশি স্টোনম্যান-বৃত্তান্তে রয়েছে কলকাতা পুলিশের ইতিহাসে বিরল ব্যর্থতার খতিয়ানও। তিন দশক আগের স্টোনম্যান মামলা কৌতূহলের নিরিখে আজও জনমানসে অবিসংবাদিত শীর্ষবাছাই। প্রামাণ্য বিবরণে সেই কৌতূহলের নিরসন ঘটিয়েছেন লেখক। 'গোয়েন্দাপীঠ লালবাজার'-এর প্রথম খণ্ড বাংলা অপরাধ-সাহিত্যে সূচনা করেছিল নতুন ধারার। সেই ধারাই অনায়াস সাবলীলতায় বহমান দ্বিতীয়তে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

5.00
(2 টি কাস্টমার রিভিউ)
5
100%
4
0%
3
0%
2
0%
1
0%
Faiz Bhuiyan
Faiz Bhuiyan ভেরিফাইড
05 Jul 2022

good read

Abul Bashar Raqib
Abul Bashar Raqib ভেরিফাইড
24 Dec 2021

সেরা বই

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)