

Buy ইন্দ্রজাল-২ : হাজার বছরের আরাধনা Online in Bangladesh
লেখক: জিমি তানহাব
- Author: জিমি তানহাব
- Publisher: ঐতিহ্য
- Isbn: 9789847765434
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2020
পণ্য সারসংক্ষেপ (Summary)
"ইন্দ্রজাল-২ : হাজার বছরের আরাধনা" বইটির ফ্ল্যাপ-এর লেখাঃ আমি একজন খ্রিষ্টান। কিন্তু এমন সময়ে বাস করছি, যেখানে যিশুর এখনাে আগমন ঘটেনি। চারদিকে প্যাগান ধর্মের জয়জয়কার।...বার্ধক্যহীন অমরত্ব কী, তা আমি জানি না। বার্ধক্য কখনাে আলিঙ্গন করতে পারেনি আমায়। তবে মৃত্যু আলিঙ্গন করেছে অগণিতৰাৱ। অগণিতবার প্রিয়তমাকে নিয়ে পালিয়ে যাবার সময় তীরবিদ্ধ হতাম আমি। আর আমার প্রাণহীন দেহটা পড়ে থাকত সেই দুর্গম শীতল পাহাড়ে। পড়ে থাকতে থাকতে একটা সময় কঙ্কালে পরিণত হতাে সেটা। হাজার বছর পর নিজের কঙ্কাল নিজেই খুঁজে পেতাম। হায়! জানি না এভাবে কতশতবার নিজেকে খুঁজে পেয়েছি আমি। কত শতবার আফ্রোদিতির ঐ অভিশপ্ত দুয়ারটা দিয়ে একই সময়ে প্রবেশ করেছি, সে হিসেবেও আমার জানা নেই। কত হাজার বছর ধরে এ নির্জন পর্বতের চুড়ায় হাঁটু গেড়ে বসে স্রষ্টার আরাধনা করে চলেছি, সেটাও আমার অজানা। এসব হিসেব আমি জানতে চাইনি। আমি তাে কেবল চেয়েছি ইন্দ্রজাল নামক ভয়ংকর এ লুপ হতে মুক্তি।
রিভিউ ও রেটিং (Review & Rating)
খুব ভালো ছিল
অনেকে দেখলাম বই শেষ করে এখানে এসে গল্প বলে যাচ্ছে৷ যেই জিনিসটা উপভোগ করতে চেছিলাম সেটাও এখানে এসে নষ্ট হয়ে গেলো। দুনিয়া বড়ই নিষ্ঠুরতার পরিচয় দিয়ে চলেছে। নিজের ভাগের আনন্দটুকু পাওয়া হয়ে যাবার পরও অন্যের আনন্দ নষ্ট করে তারা কি মজা পায় বুঝি না।

========= কাহিনী সংক্ষেপ ========== “ইন্দ্রজাল” এরপর… বন্ধু থিয়নের আবিষ্কার এবং নিজের হাতে আঁকা আদ্রিয়ানার চিত্রকর্মের সুবাদে সেই যুবক একসময় বুঝতে পারে যে ঘুমের ঘোরে দেখা স্বপ্ন বার বার নিজের ভাগ্যকে বদলে ভিন্নদিকে পরিচালিত করে তার জীবনকে এক চক্রের ভিতরে বার বার ঘোরাচ্ছে। কালভ্রমনের স্মৃতিগুলোও আবছা আবছা মনে করতে পারায় সে অনেকটা মরিয়া হয়ে তার অর্থ খুঁজতে শুরু করে। বাধ্য হয়েই সে আবার একই লুপে প্রবেশ করে ঠিকই কিন্তু এবারের বেলায় সমুদ্র দেবতা পসেডাইনের দয়ায় হোক আর দেবী আফ্রোদিতির ইশারায়ই হোক যুবক মনের অজান্তেই একই ভুল বার বার করা থেকে বেঁচে যায়। ফলশ্রুতিতে জীবনে চলার হাল অনেকটাই নিজের হাতেই চলে আসে যদিও তার নিজেরই অজান্তে। কারণ ইতোমধ্যেই সে দেবী আফ্রোদিতির রোঁষানলের শিকার। তাই তাকে এই সময়ের চক্র থেকে উদ্ধারে সহায়তা করতে আসে এক অলৌকিক ক্ষমতাসম্পন্ন বৃদ্ধ। বৃদ্ধের পরামর্শেই সবকিছু করলেও শেষ মূহুর্তে আবার ছলনার শিকার হয় যুবক। হয় সে মুক্তি পাবে না হয় তার সবকিছু ধ্বংস হবে। ========= পাঠ প্রতিক্রিয়া ========== লেখিকার লেখার কৌশলের কারণে কাহিনী আরোও আকর্ষণীয় হয়েছে ২য় খন্ডে। সাধারন জিনিসগুলোও যেন করে তুলেছেন রহস্যময়। “ইন্দ্রজাল” এর তুলনায় এই বইয়ে চরিত্রগুলোর গভীরতা আরোও সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা অনেকটাই সফল। ইসাবেল, সায়মন আর মানিউখিনের চরিত্রটি নতুন রূপে উপস্থাপন করাটা ভালো লেগেছে। সাধারন জিনিসগুলো রহস্যময় করে তুলে সেই রহস্যগুলোকে লেখিকা আবার শৈল্পিক পর্যায়ে নিয়ে গিয়েছেন। কিন্তু সব রহস্য যেন শেষ হইয়াও হইলো না শেষ! ৩য় খন্ডের অপেক্ষায় রইলাম। লেখিকা আশা করি হতাশ করবেন না। প্রোডাকশনঃ কভার ডিজাইন আমার মোটামুটি লেগেছে। পেজের কোয়ালিটি, বই বাইন্ডিং ঠিক আছে। ফন্ট সাইজ সামান্য বড় হলে ভালো হতো। ব্যক্তিগত রেটিংঃ ৮/১০।
good
অনেক সুন্দর একটি বই। আমি সত্যি খুব সন্তুষ্টি হয়েছি।
প্রশ্ন ও উত্তর (Q/A)
এই বইয়ের পরবর্তী খন্ড কি বেরিয়েছে ?
না, এখনো বের হয় নি
এই বইয়ের পরবর্তী খন্ড কি বেরিয়েছে ?
না, এখনো বের হয় নি























