

Buy ইসলামি সভ্যতা ও প্রাচ্যবাদ Online in Bangladesh
লেখক: ড. মুসতফা আস-সিবাঈ
- Author: ড. মুসতফা আস-সিবাঈ
- Publisher: Dawah publication
- Number Of Pages: 240
- Language: Bangla & Arabic
- Edition: 1st Edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
ড. মুসতফা আস-সিবাঈ রচিত ‘ইসলামি সভ্যতা ও প্রাচ্যবাদ’ বইটিতে উঠে এসেছে ইসলামি সভ্যতার মৌলিক দিকগুলো। মুসলিম মানস যখন ইউরোপীয় সভ্যতার প্রশংসায় হাবুডুবু খাচ্ছে, নিজের সভ্যতার কোনোবদিক আর সে দেখতে পায় না, তখন লেখক এই বইয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এমন কতিপয় চিত্র যা আজও সভ্যতার ধারকদেরকে ভাবিয়ে তুলবে। অর্থনীতি, আইন, চিকিৎসা, ভাষা-সাহিত্য, নীতি-নৈতিকতা, উদারতা, বিচারব্যবস্থা—যা ছিল এককালের মুসলিম সভ্যতার বিষয়। যা কেবল শুধু মুসলিমকে নয়, গোটা ইউরোপকে আলো জ্বালিয়েছিল। সেই সভ্যতার অবদান হারিয়ে যায়নি আজও।ইসলামি সভ্যতা এমন নেতা তৈরি করেছিল যাদের শাসনে মানবতা ধন্য হয়েছিল। যাদের ন্যায়বিচারের কথা জনতার মুখে মুখে ছিল। পাশ্চাত্য সভ্যতার উন্নতি মানুষকে শান্তি দিতে পারেনি তা-ও লেখক বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন বইটিতে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
প্রাচ্যবাদীরা কিভাবে আমাদের ইসলামী সভ্যতাকে লালন করে তাদের অসভ্যতা মুসলিমদের মাঝে ছড়িয়ে দিয়েছে সেটা বইটি পড়ে বুঝা যায়। ইসলামী সভ্যতা যখন উন্নতির চরম শিখরে পশ্চিমারা তখন নোংরা ডাস্টবিনের গহীনে। বইটি পাঠকদের অবশ্যই পড়া উচিত।
#বই_রিভিউ ইসলামি সভ্যতা ও প্রাচ্যবাদ লেখক: ড. মুসতফা আস-সিবাঈ ভাষান্তর: আহমাদ রিফআত ইতিহাসের দীর্ঘ পরিসরে যখন সভ্যতার আলো নিভে গেছে পশ্চিমে, তখন পূর্ব দিগন্তে উদিত হয়েছিল এক উজ্জ্বল সূর্য—ইসলামি সভ্যতা। সেই সভ্যতার শিকড়, বিকাশ, জ্ঞানচর্চা ও মানবতার প্রতি তার অবদানকে গভীরভাবে বিশ্লেষণ করেছেন সিরিয়ার প্রখ্যাত চিন্তাবিদ ড. মুসতফা আস-সিবাঈ, তাঁর অনন্য গ্রন্থ “মিন রাওয়ায়ি হাদারাতিনা”-তে। আর সেই অমূল্য গ্রন্থের সহজ ও প্রাঞ্জল রূপই আজ আমরা পাই ‘ইসলামি সভ্যতা ও প্রাচ্যবাদ’ বইয়ে। লেখক বইটির শুরুতেই পাঠককে নিয়ে গেছেন ইতিহাসের গভীর প্রেক্ষাপটে—ইসলামপূর্ব বিশ্বের অন্ধকারময় এক যুগে। সেখানে মানবতা ছিল বন্দি, ন্যায়বোধ হারিয়েছিল তার দীপ্তি, আর সভ্যতার মানচিত্রে ছড়িয়ে ছিল অরাজকতার ছায়া। এরপরই লেখক উন্মোচন করেছেন এক আলোকিত অধ্যায়—ইসলামি সভ্যতার উদ্ভব ও বিকাশ। তিনি সুচিন্তিতভাবে তুলে ধরেছেন ইসলামি সভ্যতার অনন্য বৈশিষ্ট্যসমূহ—যেখানে মানবাধিকারের স্বীকৃতি, চিন্তা ও ধর্মের স্বাধীনতা, এবং যুদ্ধকালীন আচরণের নৈতিকতা দালিলিকভাবে প্রতিষ্ঠিত। এই আলোচনা পাঠককে শুধু জ্ঞান দেয় না, বরং নৈতিকতার সৌন্দর্যও অনুভব করায়। পরবর্তী অধ্যায়গুলোতে লেখক আলোকপাত করেছেন ইসলামি সভ্যতায় জ্ঞানের ব্যাপকতা ও তার দর্শনের ওপর। তিনি দেখিয়েছেন, কীভাবে মুসলিম সমাজ জ্ঞানকে শুধু ধর্মীয় আবশ্যকতা নয়, বরং সভ্যতার প্রাণরূপে প্রতিষ্ঠা করেছিল। জ্ঞানচর্চার এই বিস্তৃত পরিসরে উঠে এসেছে শিক্ষাব্যবস্থা, গ্রন্থাগার, জ্ঞানীদের চিন্তার বিবর্তন, এবং জ্ঞানের পরীক্ষাভিত্তিক ও প্রায়োগিক দিকের সমৃদ্ধ বিশ্লেষণ। বইয়ের অন্যতম আকর্ষণীয় অংশ হলো মুসলিম বিজ্ঞানীদের অবদান নিয়ে লেখা অধ্যায়। চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, আলোকবিজ্ঞান, জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান, ভূগোল, রসায়ন, ওষুধবিজ্ঞান, বীজগণিত ও যন্ত্রপ্রকৌশল—প্রতিটি শাখায় তাদের অনন্য আবিষ্কার ও অবদানের সংক্ষিপ্ত অথচ তথ্যসমৃদ্ধ বিবরণ পাঠককে মুগ্ধ করে। ইসলামি শিল্পকলা, স্থাপত্যকলা, অলংকরণশিল্প, আরবি লিপিকলা ও বৈজ্ঞানিক নকশার সৌন্দর্যের আলোচনায় লেখক যেন এক নতুন রঙে ফুটিয়ে তুলেছেন ইসলামি সভ্যতার নান্দনিক রূপ। পরিবেশের সৌন্দর্যচেতনা ও সৃষ্টিশীলতার নিখুঁত মেলবন্ধনে ফুটে উঠেছে ইসলামের সৌন্দর্যপ্রিয়তা ও পরিশীলিত সংস্কৃতি। সবশেষে, লেখক সুন্দরভাবে দেখিয়েছেন—ইউরোপীয় রেনেসাঁস ও আধুনিক সভ্যতার বিকাশে ইসলামি সভ্যতার প্রভাব কত গভীর ও অনস্বীকার্য। জ্ঞানের আলো যে পশ্চিমে ছড়িয়ে গিয়েছিল, তার উৎস ছিল মুসলিম বিশ্বেরই প্রদীপ্ত প্রদীপ। লেখক সূক্ষ্ম বিশ্লেষণে দেখিয়েছেন, কীভাবে প্রাচ্যবিদরা (Orientalists) ইসলামি সংস্কৃতি ও ইতিহাসকে পক্ষপাতদুষ্ট দৃষ্টিতে ব্যাখ্যা করেছেন, আর সেই বিকৃত দৃষ্টিভঙ্গির বিপরীতে ইসলামি সভ্যতার প্রকৃত মর্যাদা কত উজ্জ্বল ও মানবিক। তিনি শুধু তথ্য দেননি—একটি বোধের জগৎ উন্মোচন করেছেন। Ahmad Rifat অনুবাদে যে সহজতা ও প্রবাহ এনেছেন, তা পাঠকের কাছে বইটিকে শুধু বোধগম্যই নয়, হৃদয়গ্রাহীও করে তুলেছে। ‘ইসলামি সভ্যতা ও প্রাচ্যবাদ’ শুধু একটি বই নয়—এটি এক মানসিক জাগরণ, আত্মপরিচয়ের পুনরাবিষ্কার। মুসলিম সমাজকে আবার স্মরণ করিয়ে দেয়, তাদের ঐতিহ্য শুধু অতীতের ইতিহাস নয়, আজও মানবতার পথনির্দেশ। চমৎকার এই বইটি দাওয়া পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে।


সভ্যতা বলতে আমরা শুধু পশ্চিমা সভ্যতাকেই বুঝি। তারা আমাদেরকে যেসব জ্ঞান সেগুলোই মূল জ্ঞান হিসেবে বিচার করা হয়। কিন্তু মুসলমান ও ইসলামের অসাধারণ একটা সভ্যতা রয়েছে - তা আমাদেরকে জানা থেকে দূরে রাখা হয়েছে। যেন আমরা আমাদের সভ্যতা ও ঐতিহ্য সম্পর্কে না জানতে পারি। ড. মুসতফা আস সিবাঈ আমাদেকে পশ্চিমা ও ইসলামের সভ্যতাকে এই বইয়ের মাধ্যমে তুলে ধরেছেন।
বই রিভিউ: ইসলামি সভ্যতা ও প্রাচ্যবাদ লেখক: ড. মুসতফা আস-সিবাঈ প্রকাশক: দাওয়া পাবলিকেশন "ইসলামি সভ্যতা ও প্রাচ্যবাদ" বইটি ইসলামী সভ্যতার গৌরবময় ইতিহাস ও প্রাচ্যবিদদের (Orientalists) দৃষ্টিভঙ্গির বিশ্লেষণের উপর ভিত্তি করে লেখা এক অনন্য গবেষণাগ্রন্থ। ড. মুসতফা আস-সিবাঈ এখানে ইসলামের জ্ঞান-বিজ্ঞান, নৈতিকতা ও সামাজিক কাঠামোর বিশেষত্ব তুলে ধরেছেন এবং প্রাচ্যবিদদের পক্ষপাতদুষ্ট গবেষণার সমালোচনা করেছেন। বইটিতে ইসলামের অবদান, পশ্চিমা দৃষ্টিকোণের ত্রুটি ও বিকৃত উপস্থাপনা নিয়ে আলোচনা করা হয়েছে। লেখক যুক্তি, ঐতিহাসিক দলিল ও তথ্য-প্রমাণের মাধ্যমে দেখিয়েছেন যে, কিভাবে ইসলামিক সভ্যতা মানবজাতির জন্য কল্যাণ বয়ে এনেছে। যারা ইসলামের ইতিহাস ও প্রাচ্যবিদদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে গভীর উপলব্ধি অর্জন করতে চান, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বই। এটি মুসলিমদের আত্মপরিচয় ও ইতিহাসের সত্য উপলব্ধিতে সহায়তা করবে।
মাশাআল্লাহ দারুণ বই। এই বই পড়ে বুঝতে পারবেন প্রাচ্যবাদ কতটা দুর্বল ইসলামি সভ্যতা কতটা উচ্চ পর্যায়ের। কিভাবে আমরা প্রাচ্যবাদ বা পশ্চিমাদের দাসত্ব বেছে নিলাম। আমাদের মুসলিমদের শাসন কত সুন্দর সুগঠিত ছিল । আমরা আমাদের ইতিহাস ভুলে গেছি। আমরা ছিলাম বীরের জাতি। বিজ্ঞান ও সভ্যতার উন্নতি আমাদের হাতে সেটা কি আমরা জানি? বলা হয় : যে জাতি তাদের ইতিহাস জানে না তারা ধ্বংস হয়। আমাদের সকলের আমাদের ইতিহাস জানা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মনের মধ্যে শান্তি ও সাহস বেড়ে যাবে ইনশাল্লাহ। মাস্ট রিকমন্ডেড। ❤ বাজারের অনেকগুলো একই শিরোনামে বই আছে। তবে এই বইয়ের অনুবাদ বেশ ভালো মনে হয়েছে। কারণ এই বইয়ের অনুবাদ করেছে " আহমেদ রিফাত " ভাই। আসা করি সবাই বইটি অন্য রকম কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। 😊
প্রশ্ন ও উত্তর (Q/A)
হার্ড কভার নাই?
বইটি পেপারব্যাক ও প্রিমিয়াম বাইন্ডিং।
হার্ড কভার নাই?
বইটি পেপারব্যাক ও প্রিমিয়াম বাইন্ডিং।























