

Buy মোখলেস ভাই উপাখ্যান ১ Online in Bangladesh
লেখক: বিশ্বজিৎ দাস
- Author: বিশ্বজিৎ দাস
- Publisher: অবসর প্রকাশনা সংস্থা
- Isbn: 9789848793992
- Number Of Pages: 96
- Language: বাংলা
- Edition: 1st Published, 2012
পণ্য সারসংক্ষেপ (Summary)
ফ্ল্যাপে লেখা কিছু কথা আজব চরিত্র মোখলেস ভাই। মেসে থাকেন। আদু ভাই। ‘সর্বজ্ঞানী’ এই বড়ভাই মেসের সবার সমস্যার সমাধান দিতে পারেন! বিশেষত হৃদয়ঘটিত সমস্যা সামাধানে তিনি খুবই পারদর্শী -এতটা তার দাবি। বিনিময়ে তাকে কোনো হোটেলে পেটপুরে খাওয়াতে হবে।খেলে নাকি তার বুদ্ধি বাড়ে! তার বুদ্ধিতে চলতে গিয়ে ঘটে মজার মজার সব ঘটনা। খসরু। মোখলেস ভাইয়ের রুমমেট। সে তার ক্লাসমেট নিতুর প্রেমে একতরফাভাবে হাবুডুবু খাচ্ছে। আর নিতু-খসরুকে নাকে দড়ি দিয়ে ঘোরানোতেই তার আনন্দ বেশি! মোখলেস ভাই, খসরু, নিতু-এই ত্রয়ীকে ঘিরে রয়েছে আরো কিছু চরিত্র ইমন, সুদেব, কাওসার, রোহিত। সবার অংশগ্রহণে মেসে ঘটে হাস্যরসাত্মক সব ঘটনা-যা আপনাকে নিজের মেস জীবনের কথা মনে করিয়ে দেবে। নিয়ে যাবে অন্য এক মজার জগতে যাবেই। সূচীপত্র *ইসভার্টেড কমা *সানগ্লাস বৃত্তান্ত *লুঙ্গি *ভালবাসা ও ব্যায়াম *সিনেমা দেখা *গরম পর্ব *ডিম পর্ব *মোবাইল বৃত্তান্ত *বেল্ট পর্ব *সিঙ্গারা *খিচুড়ি *দাওয়াত *তত্ত্বাবধায়ক পর্ব *থার্টি ফার্স্ট নাইটের পিকনিক *চোর *গন্ধ *বমি *বিবাহ পর্ব
রিভিউ ও রেটিং (Review & Rating)
দারুণ মজার একটা বই।যে কেউ বইটি পড়ে হাসতে বাধ্য।মোখলেস ভাইয়ের নাম শুনেছিলাম।হাসির বই সেটাও জেনেছিলাম।কিন্তু এত মজার বুঝতে পারিনি। বইটির বহুল প্রচার ও প্রসার কামনা করি।
বইটিতে মোট ১৮টি গল্প আছে যার মধ্যে পূর্বে রহস্য পত্রিকায় আমার পড়া 'ভালবাসা ও ব্যায়াম' এবং 'গন্ধ' গল্পটাও আছে। 😁 তাই পড়ে অনেক ভাল লেগেছে। 😄 মোখলেস ভাইয়ের কাণ্ডকারখানাগুলো পড়ার সময় প্রচুর হাসি পাচ্ছিল। এটি এমন একটি রোলারকোস্টার গতির বই, যেটা আপনি গোগ্রাসে পড়ে ফেলতে পারবেন। বইটি পড়তে পড়তে কেউ কেউ ছাত্রজীবনের মেস লাইফের কথা মনে করে নস্টালজিকও হয়ে যেতে পারেন। বইটির প্রতিটা গল্পই আপনার ভাল লাগবেই যেহেতু সবগুলো গল্পই একেকটা অফুরন্ত হাস্যরসের ভান্ডার। যারা বৈচিত্রের আশায় বিনোদনমূলক বই খুঁজছেন তারা বইটি সংগ্রহ করে নির্দ্বিধায় বইটি পড়া শুরু করে দিন। বইটি আপনার ভাল লাগবেই এ কথা আমি জোর দিয়ে বলতে পারি। হ্যাপি রিডিং 😊
প্রতিদিনের ব্যস্ত জীবনে কিছুটা হালকা সময় কাটানোর জন্য বইটি আদর্শ। মোখলেস ভাই এবং তার বন্ধুদের মজার কাহিনী গুলো একসাথে সংকলিত হয়েছে। মেস জীবনের শত কষ্টের মধ্যেই যে কত আনন্দদায়ক ঘটনা ঘটে তা এই বইটি পরলে বোঝা যায়।
মুখলেস ভাই নিয়ে গল্প গুলু আমি পরেছিলাম রহস্য পত্রিকা তে, গল্প গুলো পড়ে না হেশে পারি নি। জারা গল্প গুলো পড়েন নি। তারা অবশ্যই বইটা পড়বেন। বিশ্বজিত দাস কে ধন্যবাদ জানাই বইটা প্রকাশের জন্য।






















