

Buy মক্কা শহরে ছদ্মবেশী এক খ্রিস্টানের দিনলিপি Online in Bangladesh
লেখক: নাজমুস সাকিব
- Author: নাজমুস সাকিব , জুলেস জার্ভিস কোর্তেলোমো
- Publisher: নবপ্রকাশ
- Isbn: 9789849347187
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 1st Published, 2018
পণ্য সারসংক্ষেপ (Summary)
১৮৯২ সালে এক ফরাসি খ্রিষ্টান ফটোগ্রাফার নিজের পরিচয় গোপন রেখে জাহাজে করে চলে আসেন মক্কায়। গোপনে সঙ্গে নিয়ে আসেন সদ্য আবিষ্কৃত একটি ক্যামেরা। কিন্তু আরবভূমিতে তখন ক্যামেরা বহন এবং পবিত্র স্থানের ছবি তোলা ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। তবু অদম্য ইচ্ছা নিয়ে এই ফরাসি খ্রিষ্টান ঢোকার চেষ্টা করেন মসজিদে হারামে। তারপর...? সেই সাহসী ফটোগ্রাফারের আরবভ্রমণের উত্তেজনাকর কাহিনি নিয়েই রচিত হয়েছে এ বই। তিনি নিজেই বর্ণনা করেছেন তার আত্মবয়ান। বইয়ের প্রতিটি পাতায় পাঠক পাবেন ইতিহাসের অজানা অধ্যায় জানার দুরন্ত স্বাদ।
রিভিউ ও রেটিং (Review & Rating)
একটা সময় ছিল যখন মানুষ পায়ে হেটে, গাধার পিঠে চড়ে পবিত্র শহর মক্কায় যেতো হজ্জ পালনের উদেশ্য। আধুনিক যোগাযোগ ব্যবস্থা তখন ছিল না। একজন ফরাসি ফটোগ্রাফার তিনি ইচ্ছা করলেন মক্কায় সফর করবেন। কিন্তু এ সফর হজ্জের উদ্দেশ্য নয়। ১৮৯৪ সাল পশ্চিমা বিশ্বে আলোকচিত্রশিল্প( ফটোগ্রাফি) তখন সবেমাত্র আবিস্কৃত হয়েছে। মানুষ তখনও এ শিল্প সম্পর্কে খুব বেশি ধারণা ছিলা না। বিশেষ করে আরবের মানুষ এ বিজ্ঞান সম্পর্কে ছিল একেবারেই অজ্ঞ। এ কারণে ধর্মীয় রক্ষণশীলতার জন্য আরবে তখন ছবি তোলা রাষ্ট্রীয়ভাবে আইনত নিষিদ্ধ। কিন্তু আলোকচিত্রী কোর্তেলোমোর ইচ্ছা ছিল, তিনি সর্বপ্রথম আলোকচিত্রী হিসেবে এই পুণ্যময় নগরী ও মসজিদে হারামের ছবি তুলবেন। এ কারণেই ছদ্মবেশে তার মক্কাগমন। একে একে তিনি ভ্রমন করেন মক্কার মসজিদুল হারামে এবং মক্কা নগরীর চারপাশের আরও কিছু উল্লেখযোগ্য স্থান। এবং সেই সাথে তুলে নেন গুরুত্বপূর্ণ কিছু স্থানের ছবি। তার সেই দুঃসাহসিক সফরনামা তিনি নিজেই লিখেছেন। বইটার প্রতিটি লাইনে খুজে পাবেন রোমাঞ্চকর অভিযানের অনুভূতি এবং একটা সুপ্ত ভয় কারণ ধরা পোড়লেই নির্ঘাত মৃত্যু। লেখক নিজেই ছদ্মবেশে মক্কায় ভ্রমণ করেছিলেন। কিন্তু তখন পবিত্র শহর মক্কায় মুসলিম ব্যতিত অন্য ধর্মাবলম্বী মানুষ প্রবেশ নিষিদ্ধ ছিল। যারা এ্যডভেঞ্চার পছন্দ করেন তাদের অবশ্যই বইটা পড়ে দেখা উচিত।
বইয়ের অনুবাদে সরলতা আছে কিন্তু কাহিনী প্রবাহে অনেক জায়গাতেই মিল খুঁজে পাওয়া দুষ্কর।
service is so good
বইটিতে ঘটনা প্রবাহের উপস্থাপনা ভালো লেগেছে, আজ থেকে প্রায় ১৫০ বছর আগে কেমন ছিলো হাজ্জ যাত্রা, আর এই রহস্যময় শহরের কিছু বর্ননা, কিছু আধ্যাত্মিক ঘটনা বর্ননা পড়ে অনেক কিছু জানতে পারলাম।
I like this book. The translator has done a wonderful job. I want to read more books like this one.worth reading.






















