মুসলিম বিশ্বে আধুনিকতাবাদ ও তার প্রবক্তারা
বই কালেকশন

Buy মুসলিম বিশ্বে আধুনিকতাবাদ ও তার প্রবক্তারা Online in Bangladesh

লেখক: ড. মুহাম্মাদ জুবায়ের

4.71
(7 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: ড. মুহাম্মাদ জুবায়ের
  • Publisher: কালান্তর প্রকাশনী (সিলেট)
  • Isbn: 9789849801283
  • Number Of Pages: 184
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2023
৳ 263৳ 35025% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

মুসলিম সমাজে ধর্মীয় পরিসরে আধুনিকতাবাদী বলতে এমন লোককে বোঝায়, যিনি শেষ নবি মুহাম্মাদ সাঃ-এর আনীত এবং স্বীকৃত ইসলামের প্রতি বিরাগভাজন এবং ইসলাম ও পশ্চিমা সভ্যতায় সামঞ্জস্য প্রমাণে চেষ্টমান। নামে মুসলিম হলেও আধুনিকতাবাদীরা পশ্চিমের নানা মতবাদ ও ধ্যান-ধারণার নিরিখে ইসলামকে বিচার করেন। ইসলামের যা কিছু ইউরো-মার্কিন আদর্শ ও মূল্যবোধের সঙ্গে অসমঞ্জস, সেই সবকিছুকে তাঁরা অপাঙ্‌ক্তেয় করতে তাঁদের মেধা ও মনন ব্যয় করেন। এ জন্য তাঁরা ইসলামের শুরু থেকে চলে আসা কুরআন-হাদিসের প্রতিষ্ঠিত মত ও সিদ্ধান্তের অপব্যাখ্যা করতেও কুণ্ঠাবোধ করেন না। এই আধুনিকতাবাদী প্রবণতা প্রথমে মুতাজিলাদের হাত ধরে হিজরি প্রথম শতকে শুরু হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে উনিশ ও বিশ শতকে এ আন্দোলন নতুনভাবে জেগে ওঠে, অতীতের চেয়েও শক্তিশালী হয়ে। এই সময়ে যাঁদের মাধ্যমে এই আন্দোলনটি গতি পায়, তাঁদেরকে বলা হয় আধুনিকতাবাদী বা মডারেট মুসলিম। এঁরা হয়ে থাকেন মেধায় অনন্য, জ্ঞানে-গুণে অসাধারণ। ‘বেশি জ্ঞান’-এর ফলে তাঁরা একসময় হয়ে ওঠেন মুজাদ্দিদ বা সংস্কারক। তাঁদের মন-মগজ অভিভূত করে রাখে ইউরোপীয় বিজ্ঞান ও যুক্তিবাদ। এরই আলোকে তাঁরা ইসলামের অদ্ভুত সব ব্যাখ্যা করতে থাকেন। দীনকে হাসি-তামাশার বস্তুতে পরিণত করেন। ফলে ইসলামের এমন এক সংস্করণের উদ্ভব ঘটে, যেখানে প্রকৃত ইসলামকে খুঁজে পাওয়া শুধু কঠিনই নয়, রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়ায়। বক্ষ্যমাণ গ্রন্থে লেখক ড. মুহাম্মাদ জুবায়ের এমন কজন আধুনিকতাবাদী মুসলিমের সংক্ষিপ্ত জীবনী ও তাঁদের চিন্তার ভ্রান্তি তুলে ধরেছেন। পাঠকদের জন্য গ্রন্থটি এ বিষয়ে পথিকৃৎ হতে পারে।

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.71
(7 টি কাস্টমার রিভিউ)
5
86%
4
14%
3
0%
2
0%
1
0%
sak****com
sak****com ভেরিফাইড
10 Jul 2025

❤️❤️❤️❤️

Md. Juwel Rana
Md. Juwel Rana ভেরিফাইড
08 Jun 2024

▫️অনেকেই নামে মুসলিম হলেও মোডারেট মুসলিম বা আধুনিকতাবাদীরা পশ্চিমা এবং পাশ্চাত্যের নানা মতবাদ ও ধারণার পরিপ্রেক্ষিতে ইসলামকে বিচার করেন। আধুনিকতাবাদীরা মেধায় ও জ্ঞানে অধিক জ্ঞানী হয়ে থাকলেও এঁদের চিন্তা-চেতনা, আকিদা-বিশ্বাসে থাকে ভ্রান্তিতে ভরপুর। তবে যাদের চিন্তাচেতনা অধিক মাত্রায় দূষিত তাদেরকেই মূলত আধুনিকতাবাদ বা মোডারেট মুসলিম হিসেবে বলা যায়। . . ◻️পাঠ অনুভূতি: বইটিতে মিসর, তুরস্ক এবং হিন্দুস্থানের কিছু আধুনিকতাবাদীর চিন্তা-চেতনা, আকিদা-বিশ্বাস, এঁদের মতবাদ এমনকি এঁদের লিখিত কুরআনের তাফসিরের ভ্রান্তি দিকগুলো তুলে ধরা হয়েছে। এঁদের মধ্যে হিন্দুস্তানে স্যার সাইয়িদ আহমদ খান ছিলেন একজন শক্তিশালী মুসলিম রাজনীতিক । তবে তার তাফসির ব্যতিক্রম মতামত, বিচ্যুতি এবং কুফরি চিন্তায় ভরা। আমার কাছে বইয়ের আকর্ষণীয় অংশটুকু ছিল ড. ইউসুফ আল কারজাবি (রাহ.) নিয়ে। তাঁর লিখিত গ্রন্থ, গবেষণাকর্ম এবং বিভিন্ন সংস্থা ও সংগঠনের দায়িত্বে ছিলেন তিঁনি অনন্য। তিঁনি ধর্মীয়, গবেষণামূলক, সাংস্কৃতিক ও দাওয়ামূলক কাজের কারণে অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারও অর্জন করেছেন। তবে আলেমরা তাঁর কিছু ফাতওয়া যেমন;- মেয়ের সঙ্গে হাত মেলানো, গানবাজনার বৈধতা, মেয়েদের সতর ও হিজাব এবং নারী-পুরুষের ঘনিষ্ঠতার ক্ষেত্রে সমালোচনা করেছেন। তুরস্কে মুস্তফা কামাল পাশা খিলাফত উৎখাত করে প্রতিষ্ঠা করে গণতন্ত্র। তিনি স্বৈরতন্ত্র, ইসলামবিরোধিতা ও ধর্মহীনতার পক্ষে ছিলেন। স্যার সাইয়িদ জামালুদ্দিন আফগানি মূলত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। সাইয়িদ জামালুদ্দিন আফগানি তার জীবনের রাজনৈতিক সময়টা পশ্চিমা আধিপত্যবাদ এবং তার প্রতিনিধি মুসলিম রাষ্ট্রপ্রধানদের উৎখাত করতে ব্যয় করেছেন। তিঁনি ধূমপান এবং কমবেশি মদপানও করেছেন। নবুওয়াত 'অর্জিত পদ', প্রাণিজগতে বিবর্তনের ধারণা-বিশ্বাস, বৈজ্ঞানিক ব্যাখ্যা ও বয়ানের মাধ্যমে তাফসির করা ইত্যাদি বিভিন্ন ভ্রান্ত চিন্তাধারার বক্তব্য তাঁর রয়েছে। এসব চিন্তাধারার কারণে আরবের অনেক সালাফি আলিম তাঁর সমালোচনা করেছেন। সর্বোপরি, মুসলিম বিশ্বে আধুনিকতাবাদীদের জানতে বইটি সহায়তা করবে বলে মনে করি। . . ▪️বইয়ের কোয়ালিটি: বইটির বাইন্ডিং খুব সুন্দর ছিল। বানানের দিক দিয়ে কালান্তর প্রকাশনী বেশি সতর্ক থাকেন। তবু তিনটি বানানের বর্ণ ভুল চোখে পড়ল। তবে কালান্তরের বানানরীতি এবং তাদের নিজস্ব ফন্ট খুবই পছন্দের আমার। . ▫️বই: মুসলিম বিশ্বে আধুনিকতাবাদ ও তার প্রবক্তারা ▪️লেখল: ড. মুহাম্মাদ জুবায়ের ▫️অনুবাদক : শাকের আনোয়ার ▪️প্রকাশনা: কালান্তর প্রকাশনী ▫️মুদ্রিত মূল্য : ৩৫০/- পহেলা জুন দুই হাজার চব্বিশ।

Md. Mahfuj Alam
Md. Mahfuj Alam ভেরিফাইড
21 Nov 2023

মুসলিম বিশ্বে আধুনিকতাবাদ ও তার প্রবক্তারা আধুনিকতাবাদ হলো মূলত সেসব বিষয় যেখানে একজন ইসলামের সাথে পশ্চিমা সভ্যতাকে মিলাতে চায়। এরফলে যেসব বিষয় পশ্চিমাদের সাথে মিলে যায় কেবল সেগুলোকে তারা ধারণ করে। তারা ইসলামকে সংস্কারের নামে নিজেরাই প্রায় ইমান হারা হয়ে পড়ে। এমন সব মানুষদের কর্মকান্ড নিয়ে রচিত এ বইটি যা আমাদের আধুনিকতাবাদ সম্পর্কে সার্বিক ধারণা দিবে।

Abu Muhammad
Abu Muhammad ভেরিফাইড
20 Nov 2023

সূচিপত্র ও শর্ট পিডিএফ দেখে মনে হয়েছে একটা মাস্টারপিস হতে যাচ্ছে এটি... তবে অনেকের কাছে এইটা বদহজম ও হতে পারে। কারণ সুস্পষ্ট... কেন বলছি তা পড়লেই বুঝা যাবে...

আবু লাবীব
আবু লাবীব ভেরিফাইড
31 Oct 2023

দুর্দান্ত একটি বই

প্রশ্ন ও উত্তর (Q/A)

দুঃখিত, কোনো প্রশ্ন উত্তর পাওয়া যায়নি।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)