

Buy নারীজীবনের সুখ-সংগ্রাম Online in Bangladesh
লেখক: আব্দুল্লাহ মুহাম্মাদ আবদুল মু'তী
- Author: আব্দুল্লাহ মুহাম্মাদ আবদুল মু'তী , ড. হুদা সাঈদ বাহলূল
- Publisher: উমেদ প্রকাশ
- Number Of Pages: 296
- Language: বাংলা
- Edition: 1st Edition, 2023
পণ্য সারসংক্ষেপ (Summary)
সব বয়েসি নারীদেরই কিছু দুঃখ থাকে। থাকে বিশেষ কিছু কষ্ট, মনোবেদনা ও বিষণ্নতা। কিছু নারীকে পরিবার-পরিবেশের চাপে পড়ে মনের বিরুদ্ধে কাজ করতে হয়। সামাজিকভাবেও নিগৃহীত হন কিছু নারী। তাদের মন নরম, কোমল। ফলে অল্প শোকেই কাতর হয় তাদের হৃদয়। আহত হয় সহজেই। তাই তাদের মনকে শক্ত ও হতাশামুক্ত রাখতে প্রয়োজন হয় সঠিক অভিভাবকত্ব বা সদুপদেশ। লেখকদ্বয় সেই চেষ্টাটিই করেছেন এ বইটিতে, যেন এর মাধ্যমে উন্মোচিত হয় নারীদের মনস্তাত্ত্বিক প্রশান্তির দ্বার।এই বইয়ের লেখক দু’জন মনোবিদ। যারা মিসরে নারীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন। বইয়ের একজন লেখক নিজেও ছিলেন মানসিক বিষাদে। ফলে নিজের অভিজ্ঞতা ও শত শত মেয়ের দুরবস্থা পর্যবেক্ষণ করে দু’জন লেখকই কুরআন-হাদিস ঘেঁটে এক মূল্যবান রত্ন তুলে দিয়েছেন পাঠকের হাতে। আশা করছি এর মাধ্যমে নারী জীবন হয়ে উঠবে অনেক বেশি সুখময়।
রিভিউ ও রেটিং (Review & Rating)
onek Valo EKTA BOI
আশা করছি অনেক উপকারী হবে।

নারীদের জন্য অনেক সুন্দর একটি বই।


জীবনের আরেক নাম সংগ্রাম। প্রত্যেকের জীবনেই সংগ্রাম রয়েছে, এমনকি নারীদের আটপৌড়ে জীবনেও। কিন্তু কখন সেই সংগ্রামকে "সুখ-সংগ্রাম" বলে অভিহিত করা যায়? ◾বই পর্যালোচনাঃ "নারীজীবনের সুখ-সংগ্রাম" নামটা পড়েই অবাক হতে হয়! মনে আসে, সংগ্রাম আবার সুখের হয় কি করে? আসলে জীবনসংগ্রামকে সুখ-সংগ্রামে পরিণত করারও নানা পদ্ধতি রয়েছে। কখনো কর্মব্যস্ততায় দিন পার করে, কখনো সবর করে, কখনো অপরপাশের সুখের পাল্লাকে ভারী করে কিংবা কখনো দুঃখের পিঠে সুখ চিহ্নিত পালক লাগিয়ে সেগুলোকে উড়িয়ে দিয়ে। সব দুঃখ আসলে দুঃখ নয়, কিছু কিছু দুঃখ আমাদের পরীক্ষা, কিছু দুঃখ নিয়ামাত, কিছু দুঃখ গুনাহের ফল আবার কিছু দুঃখ আমাদের সুন্দর ভবিষ্যতের সোপান। জীবন পথে সফল হতে চাইলে কেবল দুঃখবিলাসী হয়ে থাকলে চলবে কি? দুঃখের মধ্য দিয়ে গিয়েও যে শেষ পর্যন্ত দৃঢ়তা অবলম্বন করতে পারে, সে-ই তো জয়ী হয়। তবে এর জন্য জানতে হবে দুঃখ-কষ্টের আদ্যোপান্ত আর তাকে পরাজিত করার নানা কৌশল। এই সবকিছু নিয়েই "নারীজীবনের সুখ-সংগ্রাম" বইটি রচিত। দুঃখ দূর করার অনেক কৌশল হয়তো আমরা বিভিন্ন জায়গায় পেতে পারি। কিন্তু যা কুরআন-সুন্নাহর আলোকে হয় না, তা শেষ পর্যন্ত বৃথা যায়। বইটিতে আছে দুঃখের বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র হিসেবে অনেকগুলো দু'আ, বিষন্নতার সময়কার নববী পদ্ধতি আর এই সময়ে একজন মুমিনের যাবতীয় করণীয়। সাথে আছে অনেক নারীর সুখ-সংগ্রামের শিক্ষণীয় কাহিনী। সবশেষে এটাই উপলব্ধি হবে যে, মুমিনের আসলে হারানোর কিছু নেই! ◾নিজস্ব অনুভূতিঃ প্রথমত বইটি সম্পর্কে পাঠকের অভিব্যক্তি পড়েই মন ভালো হয়ে গিয়েছিলো। এরপর সূচিপত্রের বিষয়গুলো অনেক মনোযোগ দিয়ে পড়েছি। কিছু অধ্যায়ের নাম পড়েই মনে হয়, জলদি সেই অধ্যায় খুলে পড়ে ফেলি! প্রথমদিকে আমার ইচ্ছে ছিল, বইটি নিজে পড়বো আর বিষন্ন জীবন পার করা এক বোনকে হাদিয়া দিবো ইন শা আল্লাহ। কিন্তু শেষে আমার সিদ্ধান্ত পাল্টে গেলো! এখন ইচ্ছে হচ্ছে প্রত্যেক বোনকে বইটা উপহার দিই, কারণ সবার জীবনেই তো দুঃখ বিরাজমান। ◾ভালো লাগা কিয়দংশঃ বইটির একটি অসাধারণ দিক হচ্ছে, প্রত্যেক অধ্যায়েই মূল্যবান কিছু শিক্ষা থাকেই। উল্লেখযোগ্য দুটি লাইন, যা আমার মনে দাগ কেটেছেঃ ◇"যদি আল্লাহ তাআলা তোমাকে হাসি-খুশিতে থাকার হুকুম না দেন, তাহলে তোমার পক্ষে মুচকি হাসাও সম্ভব হবে না।" ◇"যে তোমার সুখের মালিক নয়, তার কাছে তোমার দুঃখ নিয়ে আলোচনা করো না।" ◾বইটি কেন পড়া উচিত? একজন মুসলিমাহ্ হিসেবে দুঃখের কাছে আত্নসমর্পণ করা আমাদের মানায় না। আমরা আত্নসমর্পণ করি কেবল এক আল্লাহর কাছে। আর আমাদের রবই বলেছেন, ❝নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি❞। তাই জীবনসংগ্রামে দুঃখকে পরাস্ত করে বিজয়িনী হয়ে উঠতে "নারীজীবনের সুখ-সংগ্রাম" বইটি হবে আমাদের নিত্যসঙ্গী। 🔶 সংক্ষিপ্ত বই পরিচিতিঃ বইঃ নারীজীবনের সুখ-সংগ্রাম লেখকঃ আবদুল্লাহ মুহাম্মদ আবদুল মু'তী, ড. হুদা সাঈদ বাহলুল অনুবাদকঃ মাহমুদ তাশফীন প্রকাশনীঃ উমেদ প্রকাশ পৃষ্ঠা সংখ্যঃ ২৯৬ মুদ্রিত মূল্যঃ ৪০০৳ রিভিউ কার্টেসীঃ আমাতুর রহমান
উপকারী বইটি সকল মা-বোনদের সংগ্রহ করার অনুরোধ রইল।






















