

Buy পঞ্চাশটি বিস্ময়কর আবিষ্কারের গল্প Online in Bangladesh
লেখক: আব্দুল গাফফার রনি
- Author: আব্দুল গাফফার রনি
- Publisher: বাতিঘর
- Isbn: 9789843916013
- Number Of Pages: 128
- Language: বাংলা
- Edition: 1st Published, 2025
পণ্য সারসংক্ষেপ (Summary)
বৈজ্ঞানিক আবিষ্কারগুলোর পেছনে কত ঘটনাই না আছে। কিছু আবিষ্কার বিস্ময়কর, কাকতালীয়, অদ্ভুদ, কিছু আবার নেহায়েতই দুর্ঘটনার ফল। নিষ্ঠা আর পরিশ্রমের সঙ্গে কখনো সৌভাগ্যও বদলে দিয়েছে অনেক আবিষ্কারের গল্প। আবিষ্কার যেমনই হোক, দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ এমন কিছু আবিষ্কারের পেছনে রয়েছে অদ্ভুত সব কাহিনি। সে সব যেমন চমক লাগায়, তেমনি আনন্দ দেয়। কাকতালীয়, বিস্ময়কর কিংবা দুর্ঘটনাক্রমে যেসব বৈজ্ঞানিক আবিষ্কারের ঘটনা ঘটেছে তার পেছনের কাহিনি কিশোর-তরুণ পাঠকদের শুধু আনন্দ দেবে না, তাদের কৌতূহলী করে তুলবে। ভালো লাগবে বড়োদেরও।
রিভিউ ও রেটিং (Review & Rating)
বই: পঞ্চাশটি বিস্ময়কর আবিষ্কারের গল্প লেখক: Abdul Gaffar Rony বইটা পড়া হয়েছে বেশ আগেই। রিভিউ দিবো আজ। বইটা মূলত অদ্ভুত এবং অপ্রত্যাশিত আবিষ্কার ও উদ্ভাবন নিয়ে। ধরুন নিউক্লিয়ার বোমার কথা। এর উদ্ভাবন প্রক্রিয়া ছিলো খুবই সুপরিকল্পিত। আবার যদি বলি আর্কিমিডিসের গড় ঘনত্ব নির্ণয়ের পদ্ধতির কথা, সেটা কিন্তু হঠাৎ করেই হয়ে গেছে! এই বইটা লেখা দ্বিতীয় ধরণের উদ্ভাবন/আবিষ্কার নিয়ে। বইয়ে চিকিৎসাবিজ্ঞান ও পদার্থবিজ্ঞান প্রাধান্য পেলেও অন্যান্য বিষয়ের উপরেও লেখা আছে। বইটি পঞ্চাশটি ছোটো ছোটো অধ্যায়ে সাজানো হয়েছে। তবে মাঝে কোনো এক জায়গা থেকে শুরু করা ঠিক হবে না। প্রথম থেকে শুরু করে ধারাবিহকভাবে পড়তে হবে। আমার ক্ষেত্রে সবসময় টানা পড়ে যাওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে এমন বই বেশ কাজের। কারন একটা অধ্যায় শেষ করার পর কিছু গ্যাপ দিয়ে পরেরটা শুরু করলেও বিশেষ অসুবিধা হবে না। তবে বইটা বিশেষ বড় নয়। তাই স্পিড রিডিংয়ে অভ্যস্থ হলে এক-দুই ঘণ্টার মধ্যেই শেষ করে ফেলা যাবে। বইয়ের একটা ইউনিক ব্যাপার হলো পঞ্চাশটি অধ্যায়ের জন্য পঞ্চাশটি ছবি রয়েছে! যদিও ছবি রঙিন নয়, অধ্যায়ের আবিষ্কার/উদ্ভাবনের সাথে মিল রেখে সেই ঘটনার একটা চিত্র তুলে ধরা হয়েছে। ছবিগুলো এআই এর সাহায্যে তৈরী হওয়ায় কৃত্রিমতা বেশ ছিলো। অবশ্য ছবি দেওয়াতে অল্প বয়সী পাঠকেরা আগ্রহ বোধ করবে। বইটা খুবই সাবলীল ভাষায় লেখা হয়েছে। হাইস্কুল থেকে শুরু করে, যেকোনো বয়সের পাঠক উপভোগ করতে পারবেন। আমি বইয়ের তেমন জরুরি কোনো ত্রুটি পাইনি। বইটা বিজ্ঞানের হলেও গণিত/কাঠখোট্টা কোনো ব্যাখ্যা নেই। গল্পের মতো করে লেখা। প্রোডাকশন খুবই ভালো ছিলো। কাগজের মান, বাঁধাই যথেষ্ট মানসম্মত। তাই অদ্ভুত আর অপ্রত্যাশিত সব উদ্ভাবন/আবিষ্কারের গল্পে অভিভূত হতে চাইলে এই বইটি সুখপাঠ্য হতে পারে।





















