

Buy পৌষ ফাগুনের পালা (রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত) Online in Bangladesh
লেখক: গজেন্দ্র কুমার মিত্র
- Author: গজেন্দ্র কুমার মিত্র
- Publisher: মিত্র ও ঘোষ পাবলিশার্স প্রাঃ লিঃ (ভারত)
- Isbn: 9788172930073
- Number Of Pages: 498
- Language: বাংলা
- Edition: 11th Printing, 2013
পণ্য সারসংক্ষেপ (Summary)
"পৌষ ফাগুনের পালা" বইয়ের পিছনের কভারের লেখা:কলকাতার কাছেই, উপকণ্ঠে, পৌষ-ফাগুনের পালা— এই ট্রিলজি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। কথাসাহিত্যিক গজেন্দ্রকুমার মিত্রের সর্বোত্তম সাহিত্যসৃষ্টি। ঊনবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর শুরু— এইরকম সময়ের পটভূমিতে এই ট্রিলজির কাহিনীর সূত্রপাত। কুলীন ব্রাহ্মণের বিধবা পত্নী রাসমণি ও তার তিন কন্যার জীবন নিয়ে এই উপন্যাস-ত্রয়ীর কাহিনী শুরু। যদিও অধিকাংশ ক্ষেত্রে মধ্যমা শ্যামাকে কেন্দ্র করে কাহিনী আবর্তিত হয়েছে, তবু রাসমণির তিন কন্যার ক্রমবর্ধমান পরিবারের বিভিন্ন শাখা-প্রশাখার নরনারী বিভিন্ন ঘটনাসূত্রে কাহিনীতে অসাধারণ বৈচিত্র্যের সষ্টি করেছে এবং শেষ পর্যন্ত কাহিনী অখণ্ডতা লাভ করেছে। সমাজের এই সব মানুষের অপরাজেয় জীবনাকাঙ্ক্ষার এবং জীবনযুদ্ধের এক নিটোল অনবদ্য কাহিনী শুনিয়েছেন লেখক যা আমরা আগে শুনিনি, আজকাল শােনা যায় না, অদূর আগামীকালে শুনব কিনা সন্দেহ। বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে এই ট্রিলজি নিঃসন্দেহে একটি দিকচিহ্ন।
রিভিউ ও রেটিং (Review & Rating)
ভাল একটা বই
ত্রিপিটক উপন্যাস অর্থাৎ ইংরেজিতে 'ট্রিলজি' বলতে যেমনটা বুঝানো হয়ে থাকে, সেরকম বলতে বাঙলা চিরায়ত সাহিত্যে'পৌষ-ফাগুনের পালা'-র কথাই সবার প্রথমে মনে আসে। 'কলকাতার কাছেই', 'উপকণ্ঠে' এবং সবশেষে 'পৌষ-ফাগুনের পালা' দিয়ে ঔপন্যাসিক গজেন্দ্রকুমার মিত্রের এই তিন উপন্যাসের সার্থক যবনিকা। পৌষ-ফাগুনের পালা - এই ট্রিলজি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। কথাসাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের সর্বোত্তম সাহিত্যসৃষ্টি। উনবিংশ শতাবিংশ শতাব্দীর শেষ ও বিংশ শতাব্দীর শুরু -এই রকম সময়ের পটভূমিতে এই ট্রিলজি কাহিনীর সূত্রপাত। কুলীন ব্রাহ্মণের বিধবা পত্নী রাসমণি ও তার তিনি কন্যার জীবন নিয়ে এই উপন্যাস-ত্রয়ীর কাহিনী শুরু। যদিও অধিকাংশ ক্ষেত্রে মধ্যমা শ্যামাকে কেন্দ্র করে কাহিনী আবর্তিত হয়েছে, তবু রাসমণির তিন কন্যার ক্রমবর্ধমান পরিবারের বিভিন্ন শাখা-প্রশাখার নরনারী বিভিন্ন ঘটনাসূত্রে কাহিনীতে অসাধারণ বৈচিত্রের সৃষ্টি করেছে এবং শেষ পর্যন্ত কাহিনীর অখন্ডতা লাভ করেছে। সংস্কারে সংস্কৃতিতে উন্নত অথবা নিদারুণ দারিদ্রক্লিষ্ট মধ্যবিত্ত সমাজের এই সব মানুষের ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ-সংকীর্ণতা, আশা-নিরাশা, ছোট বড়, সুখ দুঃখ. বিপদ আপদ সবকিছুর মধ্যদিয়েও তাদের অপরাজেয় জীবনাকোঙ্ক্ষার এবং জীবনযুদ্ধের এক নিটোল অনবদ্য কাহিনী শুনিয়েছেন লেখক যা আমরা আগে শুনিনি, আজকাল শোনা যায় না, অদূর আগামীকালে শুনব কিনা সন্দেহ। বাংলা উপন্যাস সাহিত্যের ইতিহাসে এই টিলজি নিঃসন্দেহে একটি দিকচিহৃ।মনুষ্য চরিত্র ভয়াবহ আশ্চর্য, তার থেকেও আরও আশ্চর্য মনুষ্য জীবনের বৈচিত্র্যময় পরিক্রমন। আদি-অন্ত এই দুইয়ের মাঝেই থাকে জীবনের সকল আদ্যোপান্ত। সেই আদ্যোপান্তের অনন্ত বিচিত্রতার এক দুর্লভ সাক্ষর 'পৌষ-ফাগুনের পালা'।পাঠক মিস না করে পড়ে ফেলেন বেশ ভিন্নতার স্বাদ পাবেন এই বইটিতে।























