

Buy প্রাচীন চীনা দর্শন লাওসি ও কনফুসিয়াস Online in Bangladesh
লেখক: হেলাল উদ্দিন আহমেদ
- Author: হেলাল উদ্দিন আহমেদ
- Publisher: আগামী প্রকাশনী
- Isbn: 978 984 04 3390 2
- Number Of Pages: 96
- Language: বাংলা
- Edition: দ্বিতীয় মুদ্রণ: অক্টোবর ২০২৫
পণ্য সারসংক্ষেপ (Summary)
’ইয়্যাং’ ও ‘ইন’ প্রায় আড়াই হাজার বছর পূর্বেকার চীনা দর্শনের একটি মৌলিক ধারণা। এ ধারণার ভিত্তিতে লাওসি কর্তৃক প্রবর্তিত তাওবাদ চীনে অনুসৃত বৌদ্ধ ও জাপানের শিন্টো ধর্মকে দারুণভাবে প্রভাবিত করেছিল। প্রকৃতির বৈপরীত্য ও বিপরীতমুখী স্রোতের মধ্যে থেকে ব্যক্তি ও সমাজ জীবনে সমতা ও ভারসাম্য আনয়নের পথ অনুসন্ধান করাই ছিল তাওবাদের মূল উপজীব্য। তাওবাদের মূল গ্রন্থ তাও তে চিং-এর ইংরেজি অনুবাদ এবং তাওবাদ সম্পর্কিত বেশ কয়েকটি লেখার ভিত্তিতে ড. হেলাল উদ্দিন আহমেদ ২০০৭ সালে এদেশে প্রথমবারের মতো তাও তে চিং- এর বাংলা অনুবাদ প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় বর্তমান গ্রন্থে তাও তে চিং-এর পরিমার্জিত অনুবাদ সন্নিবেশিত হয়েছে। এতে অর্থ পরিষ্কার করার জন্য যেমন চারটি ভিন্ন রকম অনুবাদের সাহায্য নেওয়া হয়েছে, তেমনি প্রয়োজন অনুযায়ী অমিতেন্দ্রনাথ ঠাকুরের আদি বাংলা অনুবাদের সাথেও মিলিয়ে নেওয়া হয়েছে। এ গ্রন্থে অন্তর্ভুক্ত প্রাচীন চীনা দর্শনের অপর প্রধান গুরু কনফুসিয়াসের প্রতিনিধিত্বমূলক লেখা অনুবাদের ক্ষেত্রে ইন্টারনেট সূত্রের পাশাপাশি অক্সফোর্ডের এ কম্প্যানিয়ন টু ফিলসফার্সসহ বেশ কিছু তথ্যসূত্রের সহায়তা নেওয়া হয়েছে। লাওসির মতবাদের সঙ্গে কনফুসীয় দর্শন যুক্ত করে বর্তমান গ্রন্থে প্রাচীন চীনা দর্শনের মূল স্রোতধারার সাথে বাঙালি পাঠকদের পরিচয় করিয়ে দেওয়ার একটি প্রয়াস চালানো হয়েছে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
লেখক হেলাল উদ্দিন আহমেদ সাহেব সরকারের একজন যুগ্ম সচিব হিসেবে আত্মপরিচয়টি যত চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন কিন্তু লাওসি ও কনফুসিয়াসকে পাঠকের কাছে আদৌ তুলে ধরতে পারেননি। অন্তর্জাল থেকে বিক্ষিপ্তভাবে কিছু তথ্য নিয়ে তা অনুবাদ করার চেষ্টা করছেন মাত্র এবং তা নিম্নমানের। বইটা না কেনারই পরামর্শ দেব।কেননা প্রাচীন চীনা দর্শনের বিন্দু বিসর্গও জানবেননা বইটি থেকে বরঞ্চ । র অনুবাদের কারণে বইটি প ড়তে যেয়ে বিরক্তি চলে আসবে।

Simple
lack of information, reader should not choice this book if he/she wants to know more.























