

Buy রাজকুমারী-২ : ব্লাড অব দ্য প্রিন্সেস Online in Bangladesh
লেখক: ড. করম হোসাইন শাহরাহি
- Author: ড. করম হোসাইন শাহরাহি
- Publisher: নবপ্রকাশ
- Isbn: 9789849265412
- Number Of Pages: 224
- Language: বাংলা
- Edition: ৫ম প্রকাশ, ২০২২
পণ্য সারসংক্ষেপ (Summary)
'রাজকুমারী-২ : ব্লাড অব দ্য প্রিন্সেস' বাংলাদেশের অনুদ্ঘাটিত ইতিহাসের চমকপ্রদ এক উপাখ্যান এ গ্রন্থ- ব্লাড অব দ্য প্রিন্সেস। এ উপাখ্যান পাখনা মেলেছে সে সময়ে, যখন মুলকে বাংলার দখলদারিত্ব ছিলো দিল্লির মুঘল সালতানাতের হাতে। ইতিহাস যুদ্ধ জীবন ধর্ম প্রেম ও হাসি-কান্নার কড়ি গেঁথে নির্মিত এ গ্রন্থ। সময়ের ধূলি আস্তরে চাপা পড়া নিকট অতীতের এক অনবদ্য উপাখ্যান। এ গ্রন্থ এমন এক ইতিহাস তুলে এনেছে যার তালাশ ছিলো না বহুদিন ইতিহাসের পাতায়। ষোড়শ শতকের অবিভক্ত ভারতবর্ষের আসামের রাজা কৃষ্ণকুমার ও বাংলার সুলতান আলি কুলি খানের মাঝে সংঘটিত রোমহর্ষক যুদ্ধের বিস্ময়কর উত্থান-পতনের দাস্তানঋদ্ধ এ গ্রন্থ। মোট পাঁচ খণ্ডের বিশাল আকারের উপন্যাসের প্রথম খণ্ড এটি। দ্বিতীয় খণ্ড ‘ব্লাড অব দ্য প্রিন্সেস’ও প্রকাশিত হয়েছে সম্প্রতি। উপন্যাসটি বাংলায় অনুবাদ করে বাংলা ঐতিহাসিক উপন্যাস অঙ্গনকে ঋদ্ধ ও সমৃদ্ধ করেছেন কাজী আবুল কালাম সিদ্দীক। তার অনুবাদে পাঠক পাবেন অনকোরা স্বাদ, অনবদ্য গদ্যের গতিময়তা, শব্দ ও মর্মের প্রাণোচ্ছল কলমুখরতা এবং ইতিহাসের পথ ধরে হেঁটে যাবেন একটি অনুন্মোচিত বাংলাদেশের মানচিত্রে।
রিভিউ ও রেটিং (Review & Rating)
সেরা ছিলো🔥🔥🔥
অসাধারন বই। সবগুলো পার্টই অসাধারন

Abdul Majed রকমারি বুক রিভিউ। ১৯-০৯-২০১৯ বইয়ের নামঃরাজকুমারী - ২:ব্লাড অব দ্য প্রিন্সেস। ।এই বইটি রাজকুমারী সিরিজের ২য় বই।অসম্ভব ভালো লাগা মিশে গেছে এই বইটিতে। শুধু মাত্র রিভিউ দি য়ে বইটির ছায়া ফুটিয়ে তোলা কি সম্ভব??? মনগড়া এক প্রথা ভেঙ্গে বঙ্গ-বিহার-আসামের আকাশে উদিত হয় এক নতুন সুর্য। সত্যের এক নতুন সুর্যদয়। যে সত্যর ঝান্ডা হাতে নিয়ে আল্লাহ র তরফ থেকে দ্বিগবিজয়ী হয়ে উদিত হয় এক জাতি।
লেখকের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা রইল এমন সুন্দর একটি উপন্যাস লেখার জন্য। এই উপন্যাসটির প্রথম খন্ড যখন পড়লাম, তখন এর চমৎকার ভাষাশৈলী, অসাধারণ শিক্ষনীয় বিষয়গুলো আমায় অসামান্য মুগ্ধদা দান করেছিলো। তারপর এই ২য় খন্ড পড়লাম। খুব ভালো লাগলো। মুসলীমদের বীরত্বগাথা লড়াই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, ন্যায় ও ইনসাফের আদর্শে নৃসংশ, পিশাচের মতো হিন্দুদের মন জয় করে ভালবাসার এক অপরিসীম দৃষ্টান্ত প্রতিষ্ঠা করা এই উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য। প্রতিটি ঘটনা এতোটাই আকৃষ্টপূর্ণ পড়া পুরো শেষ না করা পর্যন্ত শান্তি পাওয়া যায় না। এই আগ্রই থেকেই ইনশাল্লাহ ৩য় ও ৪র্থ খন্ডও পড়বো অতি শীঘ্রই। সবাই পড়ে দেখতে পারেন। নিঃসন্দেহে মুগ্ধ করবে উপন্যাসটি।
প্রশ্ন ও উত্তর (Q/A)
ই টির পৃষ্ঠা সংখ্যা কত?
প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটির পৃষ্ঠার সংখ্যা ২২৪। ধন্যবাদ।
ই টির পৃষ্ঠা সংখ্যা কত?
প্রিয় গ্রাহক, দুঃখিত, বইটির পৃষ্ঠার সংখ্যা ২২৪। ধন্যবাদ।























