

Buy তালিবানে ইলমের রাহে মানযিল Online in Bangladesh
লেখক: মাওলানা আবু তাহের মেছবাহ
- Author: মাওলানা আবু তাহের মেছবাহ , হযরত মাওলানা মোহাম্মদ মনযূর নোমানী (রহ.) , মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক
- Publisher: মাকতাবাতুল আশরাফ
- Isbn: 9789848950029
- Number Of Pages: 64
- Language: বাংলা
- Edition: 1st Published, 2010
পণ্য সারসংক্ষেপ (Summary)
আমার পেয়ারে ভাই! আপনারা হয়ত জানেন, আজ আমার এখানে আসার একমাত্র নিয়ত এই যে, এখানকার মাদারিসের তালিবানে ইলমের সামনে আমার মনের দীর্ঘ দিনের কিছু কথা এবং কিছু ব্যথা তুলে ধরবো। এখন আমার যা কিছু আবেদন ও নিবেদন তা আপনাদেরই খিদমতে, আপনাদেরই উদ্দেশ্যে। যদিও বলা হয়
রিভিউ ও রেটিং (Review & Rating)
বই সম্পর্কে সংক্ষিপ্ত অনুভূতি হচ্ছে, "কাগজেরও প্রাণ আছে। আদীব হুজুরের বুড়ো দেহে যেমন চিরযুবক প্রাণ আছে।তার ছোঁয়া লাগা খসখসে কাগজেও রয়েছে মনপছন্দ প্রাণ।সাথে আছে মনযুর নোমানী রহঃ এর জীবনভর দরদের ছাপ।" দুই বছর আগেও আমি যখন বই পড়তাম তখন শুধু একবার পড়ে আমি কিছু বুঝতাম না। একটি বই প্রথম বার পড়ার দ্বারা আমি শুধু এতটুকুই অনুভব করতে পারতাম, বইটা আসলে গুরুত্বপূর্ণ কি না এবং বইটি দ্বিতীয় বার পড়ার উপযোগী কি না! এর বেশি কিছু বুঝতাম না। তবে আদীব হুজুরের কলমের কালি আমার কাছে কখনও শুকিয়ে গেছে মনে হয় না। সব সময় নতুনই মনে হয়। তা'লিবা''নে ইলমের রাহে মানযিল বইটি এর আগেও কতবার পড়েছি জানি না। আজ আরেকবার পড়তে গিয়ে শুরু থেকেই জানতাম অনুবাদটি আদীব হুজুরের। কিন্তু মাওলানা আব্দুল মালেক সাহেবের ভূমিকাটি পড়ার পর আর মনে ছিলো না অনুবাদকের কথা। শুধু মনে ছিলো,ভূমিকায় কিছু বইয়ের নাম আছে সেগুলো পড়ে ফেলতে হবে। মূল বইয়ের পাঁচ সাত পৃষ্ঠা পড়ে ফেলার পর মনে হলো,অনুবাদটি কি আদীব হুজুর করেছেন? বানানরীতি তো আদীব হুজুরের মনে হচ্ছে না! আজকের মতো করে বইটিকে আর কখনও অনুভব করতে পারি নি। আদীব হুজুরের বাবা আদীব হুজুরের জন্য যেই দোয়াটা করেছিলেন..............! দুটো কথা বই থেকে কোট করছি, "ইলম অতি আত্মমর্যাদাশীল ও গায়রতওয়ালা দৌলত,হৃদয় ও চরিত্রের পবিত্রতা ছাড়া সে কারও সঙ্গে সম্পর্ক স্থাপন করে না। ইলমের কিছু বাক্য যে কেউ মুখস্থ করতে পারে, কিন্তু আলেম তো সে-ই, যার মধ্যে তাফাক্কুহ ফিদ্দীন ও রুসুখ ফিল ইলম রয়েছে। আর এ দুই বৈশিষ্ট্য হৃদয় ও চরিত্রের পবিত্রতা ছাড়া কখনও অর্জন করা যায় না।" "ইমাম গাযালি, ইমাম রাযি রহঃ ও অন্যান্য ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ। তাদের ইলমের যাকাত গ্রহণ করেই আমরা আজ এত ধনী। তাদের জ্ঞানের আলো দ্বারাই আমাদের জ্ঞানের জগত আজ আলোকিত। এসবই সত্য। আমরা অবশ্যই তাদের ঋণ স্বীকার করি। কিন্তু আল্লাহ'র দান! তা তো কোনও যুগের সীমানায় আবদ্ধ নয়! সে যুগের গাযালি-রাযি না হোক,অন্তত এখনও পয়দা হতে পারে যামানার রাযি,গাযালি,যামানার কুরতুবী, তহাবী এবং যামানার দেহলবী,কাশ্মীরী। " 🖋️ জহির বিন আইয়ুব ০২/০১/২০২৬ শুক্রবার

তালেবে আলমের জন্য খুবই উপকারী একটি বই

❤️❤️
চমৎকার একটি বই
Alhamdulillah
প্রশ্ন ও উত্তর (Q/A)
বইটির পৃষ্ঠার সংখ্যা কত
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৬৪। ধন্যবাদ।
বইটির পৃষ্ঠার সংখ্যা কত
প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ৬৪। ধন্যবাদ।























