দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর
বই কালেকশন

Buy দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর Online in Bangladesh

লেখক: কেইগো হিগাশিনো

4.30
(3 টি কাস্টমার রিভিউ)| স্টকে আছে
Highlights:
  • Author: কেইগো হিগাশিনো
  • Publisher: ভূমিপ্রকাশ
  • Isbn: 9789849301813
  • Number Of Pages: 239
  • Language: বাংলা
  • Edition: 1st Edition, 2021
৳ 343৳ 49030% ছাড়
স্টকে আছে
উপলব্ধ প্রোমো কোডসমূহ:
দ্রুত ডেলিভারি
৭ দিনের রিটার্ন
১০০% অথেনটিক

পণ্য সারসংক্ষেপ (Summary)

আতসুয়া, সোতা আর কোহেই—তিন বন্ধু, গভীর রাতে ডাকাতি করে ফেরার পথে বাধ্য হয় “নামিয়া জেনারেল স্টোর” নামে এক পরিত্যক্ত স্টেশনারি শপে আশ্রয় নিতে। কিন্তু সেই রাতে শপের মেইল স্লটে আসে একটি রহস্যময় চিঠি! প্রেরক নামিয়া জেনারেল স্টোরের কাছ থেকে তার ব্যক্তিগত এক সমস্যার সমাধান চাইছে। নিতান্ত কৌতূহলের বশেই তারা চিঠির উত্তর লিখে পাঠিয়ে দেয়। শুরু হয় চিঠি আদান-প্রদানের এক অভূতপূর্ব অধ্যায়। কোনো চিঠির প্রেরক আত্মদ্বন্দ্বে ভুগছে, কেউ বা সিদ্ধান্তহীনতায়, আবার কেউ হতাশায়। সবাই চায় সমাধান। আপাতদৃষ্টিতে জীবনের সমাধানগুলো স্পষ্ট মনে হলেও সেগুলো কি আসলেই খুব সহজ? কারো ছোট্ট এক প্রভাব হয়তো অন্য কারো জীবনে আমূল পরিবর্তন ঘটিয়ে ফেলতে পারে, আবার কোনো এক সামান্য সিদ্ধান্তও সারাজীবনের আফসোসে রূপ নিতে পারে। নানা ঘাত-প্রতিঘাতে জর্জরিত তিন ধরনের মানসিকতার তিন বন্ধু পারবে কি সঠিক সমাধান দিতে নাকি জন্ম দেবে আরও সমস্যার? চিঠিগুলো আসার কারণই বা কী? প্রিয় পাঠক, আপনি নিশ্চিত থাকুন, ভালোবাসা, দায়িত্ববোধ, মানবিকতা, ত্যাগ-তিতিক্ষার এই অপূর্ব সংমিশ্রণের এই উপন্যাসের বাঁকগুলো আপনাকে থমকে ও চমকে দেবে...

রিভিউ ও রেটিং (Review & Rating)

4.30
(3 টি কাস্টমার রিভিউ)
5
67%
4
33%
3
0%
2
0%
1
0%
Trisha
Trisha ভেরিফাইড
02 Dec 2025

হিগাশিনোর বেস্ট বই

S. M. Mukim Hasan
S. M. Mukim Hasan ভেরিফাইড
21 Mar 2022

Good

Sudip
Sudip ভেরিফাইড
26 Feb 2022

বইটি হাতে নিন, আর পড়তে শুরু করুন। সহজ ভাষায় এই কথাটিই বলা যায় দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর বইটি সম্পর্কে। দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর — একটা জেনারেল স্টোরকে ঘিরে কিছু ইন্টারকানেক্টেড গল্পের সমন্বয়। সমস্যায় জর্জরিত মানুষ তাদের সমস্যার কথা জানিয়ে চিঠি লেখে জেনারেল স্টোরের মালিক নামিয়ার কাছে। নামিয়া তাদেরকে পরামর্শ জানিয়ে চিঠির উত্তর দেন। ব্যস। খুব সহজ মনে হচ্ছে কি প্লটটা? তাহলে বাকিটুকু আপনার জন্য অপেক্ষা করছে বইয়ের ভেতরে। ফ্ল্যাপ: [বইয়ের ফ্ল্যাপ দ্বিতীয় ছবিতে যুক্ত করে দেওয়া হলো] পাঠ প্রতিক্রিয়া: কেইগো হিগাশিনোর গল্প বলার ধরন চমৎকার। গল্পগুলোকে শুরুতে বেশ সাদামাটাই মনে হবে। ধীরে ধীরে চরিত্রগুলোর সমস্যার কথা জানতে পারবেন, তাদের টানাপোড়েন বুঝতে পারবেন। হয়তো তখন আপনি নিজেও সেই সমস্যার সমাধান মনে মনে চিন্তা করবেন। আর যখন নামিয়ার পরামর্শের সাথে নিজেকে মেলাতে যাবেন, তখনই হয়তো একটু নড়েচড়ে বসবেন, নতুন ভাবনা আপনার মাথায় আসবে। বুঝবেন, এই পরামর্শ দেওয়া সহজ কাজ নয়। আর এখানেই জেনারেল স্টোরের মালিক নামিয়ার দায়িত্ববোধ আপনাকে চমৎকৃত করবে — যে কারও সমস্যাই তিনি কতটা গুরুত্ব দিয়ে দেখেন। কারণ তার পরামর্শ হয়তো কাউকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে, হয়তো কারও জীবন বদলে দেবে। যেমন কেউ একজন প্রশ্ন করে, পড়াশোনা না করে কীভাবে পরীক্ষায় ভালো মার্কস পাওয়া যাবে? নামিয়া এই প্রশ্নেরও দারুণ উত্তর দিয়েছিল। ছোট ছোট উপদেশ কীভাবে জীবনকে বদলে দেয় — ঠিক যেন বাটারফ্লাই ইফেক্ট। সাথে ছোট ছোট টুইস্ট। টুইস্টগুলোর ব্যাপারেও বিশেষ ভাবে বলতে হয়। বেশিরভাগই অনুমেয় না। কিন্তু আবার এমনও না যে আপনার মাথা ঘুরে যাবে। তবে পড়তে পড়তে চমকে যাবেন অবশ্যই। মাঝে মাঝে এই চমকে ওঠা একটা অন্যরকম অনুভূতি দেবে — যেমনটা আমার হয়েছিল। বইয়ের চরিত্র নিয়ে খুব বেশি কিছু বলার নেই। মূল চরিত্র — নামিয়া, আর তিন বন্ধু আতসুয়া, সোতা, কোহেই। এরপর একে একে অনেক চরিত্রের আগমন ঘটেছে, কাহিনী এগিয়েছে। বইয়ের গতি নিয়ে প্রশ্ন তুলতেই পারেন। তবে পড়া শেষ হলে বুঝবেন, এই বইয়ের জন্য ধীর গতিই কাম্য। ঠিক যেমন মালায়লাম ইন্ডাস্ট্রির সিনেমার মতো। গল্প নির্ভর, কিছুটা ধীর গতির, কিন্তু এমন ভাবে গল্প বলবে যে খারাপ লাগার লাগার সুযোগ দেবে না। এই বইটিও ঠিক তেমনই। আরও ভালো লাগবে যখন গল্পগুলোর মধ্যে কানেকশন খুঁজে পাবেন। ইন্টারকানেক্টেড গল্পগুলোতে সাধারণত কাহিনীগুলো একটার সাথে আরেকটা মিলে যায় বিভিন্ন সূত্র দিয়ে। তবে এই বইয়ের ক্ষেত্রে মনে হয়েছে, কাহিনীগুলো একটার সাথে আরেকটা মিলে তো গেছে বটে, সাথে সাথে ইন্টারসেক্ট করে চলেও গেছে। অদ্ভুত শোনালো কি? অনুবাদ: এই বইটির অনুবাদ করেছে টিম ট্রান্সলেটর্স। অনুবাদের কথা বলতে গেলে, টিম ট্রান্সলেটর্স এর অনুবাদ মোটামুটি স্ট্যান্ডার্ড মানেরই ছিল। ভালো লেগেছে। পড়ে বুঝতে কষ্ট হয়নি মোটেও। তবে বাক্যগঠন কিছু কিছু ক্ষেত্রে আরেকটু স্মুথ হলে 'খুব ভালো মানের অনুবাদ' তকমা দেওয়া যেত বোধ করি। প্রচ্ছদ: এই বইয়ের প্রচ্ছদ মোটামুটি এলিমেন্ট নির্ভর। প্রচ্ছদ করেছেন সজল চৌধুরী। বই পড়বেন, আর মাঝে মাঝে প্রচ্ছদের এলিমেন্টগুলোর দিকে তাকাবেন। যখন মিল খুঁজে পাবেন এক এক করে, ভালোই লাগবে দেখবেন। এক নজরে: বই: দ্য মিরাকলস অব দ্য নামিয়া জেনারেল স্টোর | অনুবাদ লেখক: কেইগো হিগাশিনো অনুবাদক: আমিনা মীম এবং এম এস আই সোহান (টিম ট্রান্সলেটর্স) প্রকাশনী: ভূমিপ্রকাশ প্রচ্ছদ: সজল চৌধুরী

প্রশ্ন ও উত্তর (Q/A)

প্রশ্ন

পেইজ সংখ্যা কত??

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ২৩৯। ধন্যবাদ।

প্রশ্ন

এই বইটি কি কোনো সিরিজের অংশ?

উত্তর

প্রিয় গ্রাহক, এই বইটি একটি স্ট্যান্ড অ্যালোন বই। ধন্যবাদ।

প্রশ্ন

পেইজ সংখ্যা কত??

উত্তর

প্রিয় গ্রাহক, বইটির পৃষ্ঠা সংখ্যা ২৩৯। ধন্যবাদ।

প্রশ্ন

এই বইটি কি কোনো সিরিজের অংশ?

উত্তর

প্রিয় গ্রাহক, এই বইটি একটি স্ট্যান্ড অ্যালোন বই। ধন্যবাদ।

সাদৃশ্যপূর্ণ পণ্যসমূহ (Similar Products)